1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

জগন্নাথপুরে কালবৈশাখী ঝড়ের তান্ডবে ১১ ঘন্টা পর বিদ্যুৎ সরবরাহ

  • Update Time : রবিবার, ১৭ এপ্রিল, ২০১৬
  • ৫১২ Time View

স্টাফ রিপোর্টার :: কালবৈশাখী ঝড়ের তান্ডবে জগন্নাথপুরের বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড হয়ে পড়ে। এছাড়াও পৌরশহরসহ উপজেলার বিভিন্ন স্থানে কাচাঁ ঘরবাড়ি, গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়ায কাল বৈখাশী ঝড়ে এমন ক্ষয়ক্ষতি সাধিত হয়।

কালবৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে বিদ্যুৎ লাইনের উপর পড়ে। ফলে একাধিক স্থানে লাইন ছিড়ে যায়। তাছাড়া বিভিন্ন স্থানে খুটি হেলে ঝুলে পড়ে বিদ্যুৎ লাইন।

জগন্নাথপুরের ৩৩ হাজার কেভি বিদ্যুৎ লাইনের ৮/৭টি খুঁটি হেলে পড়ে। এসব হেলে পড়া বিদ্যুতের খুঁটির তারের সঙ্গে কয়েকটি বিশাল গাছ পড়ে গেলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় জগন্নাথপুরের বিদ্যুৎ সংযোগ । টানা ১১ ঘন্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকার পর রোববার বিকেল সাড়ে পাচঁটার দিকে বিদ্যুৎ সরবরাহ করা হয়।

এ ব্যাপারে জগন্নাথপুরের বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী পাভেল আহমদ জগন্নাথপুর টুযেন্টিফোর ডটকমকে জানান,
কালবৈশাখী ঝড়ের কারণে জগন্নাথপুরে মারাত্মকভাবে বিদ্যুতব্যবস্থা ক্ষতিগ্রস্থ হয়েছে। বিদ্যুৎ বিভাগের লোকজন দ্রুত বিদ্যুৎ লাইনগুলো মেরামত করার পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com