1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম:
প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু দ্বিতীয় স্ত্রীকে রেখে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ, ক্ষোভে ভেকু দিয়ে গুঁড়িয়ে দিল বাড়ি জগন্নাথপুরে লোডশেডিং, চাহিদার তুলনায় বিদ্যুৎ অর্ধেকেরও কম গ্রাম থেকে জাতীয় মাঠে: দিরাইয়ের দুই কিশোরের রূপকথা অন্যায়ের প্রতিবাদে কল্যাণকামিতা জরুরি জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহত ৪ পরিবারের পাশে জামায়াত জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৪ জনের মৃত্যু, গ্রামজুড়ে শোকের মাতম বিয়ের চার মাসের মাথায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আদালতে আত্মসমর্পণ করলেন জগন্নাথপুরের ছাত্রলীগ নেতা বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দীর্ঘ হবে: মির্জা ফখরুল

জামিন পেয়েছেন নুসরাত ফারিয়া

  • Update Time : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৩১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

রাজধানীর ভাটারা থানার হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।

আজ মঙ্গলবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট(সিএমএম) আদালত তাকে জামিন দেন।

গতকাল এই মামলায় নুসরাতকে কারাগারে পাঠানো হয়। এর আগে ১৮ মে থাইল্যান্ড যাওয়ার সময়ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের পর বিমানবন্দরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়। পরে থানা থেকে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে পাঠিয়ে দেয়া হয়।

মামলার এজাহার অনুযায়ী, ছাত্র জনতার গণ-অভ্যুত্থান চলাকালে ভাটারা এলাকায় সংঘর্ষের ঘটনায় এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় নুসরাত ফারিয়াকে আসামি করা হয়। অভিযোগে বলা হয়, আন্দোলন দমনে আর্থিক সহায়তা দিয়েছেন তিনি।

গত ২৭ মার্চ আদালতে এনামুল হক নামে এক ব্যক্তি ওই মামলা করেন। দায়ের করা মামলায় পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নুসরাত ফারিয়াসহ ১৭ জন অভিনয়শিল্পী এবং আরও ২৬৫ জনকে আসামি করা হয়।

আদালতের নির্দেশে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ৩ মে মামলাটি নথিভুক্ত করেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com