1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’

হবিগঞ্জে জায়গা-জমির বিরোধে যুবককে কুপিয়ে হত্যা

  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হবিগঞ্জের বানিয়াচংয়ে জায়গা সম্পত্তি নিয়ে বিরোধকে কেন্দ্র করে জায়দুল মিয়া (২৭) নামে এক যুবককে নির্মমভাবে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মন্দরি গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত জায়দুল মিয়া ওই গ্রামের লোকমান মিয়ার পুত্র।

এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য।

পুলিশ জনায়- মন্দরী গ্রামের জায়দুল মিয়ারসহ তার লোকজনদের সঙ্গে দীর্ঘদিন যাবত জায়গা সম্পত্তিসহ পুর্ব বিরোধ চলে আসছিল একই গ্রামের আব্দুল মজিদ ও সারোয়ারসহ তাদের লোকজনের। উল্লেখিত সময়ে জায়দুল মিয়া তাদের গ্রামের বাজার থেকে বাড়ি ফেরার পথে তাকে একা পেয়ে গতিরোধ করে আব্দুল মজিদ ও সারোয়ারের লোকজন। এক পর্যায়ে কোন কিছু বুঝে উঠার আগেই তাকে উপর্যপূরি কুপিয়ে ও ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যা করে।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে- খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় পুলিশ। দু’পক্ষের উত্তেজনাকর পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ সদস্য। ইতোপুর্বেও বেশ কয়েকবার জায়দুল মিয়া ও মজিদ মিয়ার লোকজনের মধ্যে ভয়াবহ সঘর্ষের ঘটনা ঘটে।

এ বিষয়ে বানিয়াচং থানার ওসি শেখ নাজমুল হক বলেন- বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তাদের মধ্যে জায়গা সম্পত্তি ও দীর্ঘদিন যাবত গ্রাম্য আধিপত্য নিয়ে পুর্ব বিরোধ ছিল। পুলিশ হত্যাকান্ডের ঘটনাটি নিয়ে তদন্ত করছে। দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে। সূত্র-সিলেটভিউ.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com