1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
তাহিরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলায় যুবক নিহত, আহত ৪ জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড এসএসসির রেজাল্ট দেখতে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী ৪ দিন পর উদ্ধার সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় ৯ জনের মৃত্যু

দোয়ারাবাজারে জুতা চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

  • Update Time : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ২৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের হাজীনগর গ্রামে জুতা চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই প্রতিবেশী পক্ষের মধ্যে সংঘর্ষে ওয়াহিদ আলী (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ওয়াহিদ আলী ওই গ্রামের মৃত খুরশিদ আলীর ছেলে।

 

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় হাজীনগর গ্রামের সাহেব আলীর ছেলে হাবিব এবং প্রতিবেশী ওয়াহিদ আলীর নাতি ইকবাল বাড়ির পাশের পুকুরঘাটে হাত—মুখ ধোয়ার জন্য যান। এ সময় ঘাট থেকে হাবিবের জুতা চুরি হয়ে যায়। এ ঘটনায় হাবিব ও ইকবালের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে উভয় পক্ষের অভিভাবকদের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ওয়াহিদ আলী ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া দুই পক্ষের অন্তত পাঁচজন আহত হন, যাদের মধ্যে নারীও রয়েছেন। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক আরও জানান, ঘটনার পরপরই অভিযুক্তরা পালিয়ে যায়। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com