1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

২৫ এপ্রিল সারাদেশে অর্ধদিবস হরতাল

  • Update Time : সোমবার, ১৮ এপ্রিল, ২০১৬
  • ৪০০ Time View

স্টাফ রিপোর্টার :: তনুসহ সারাদেশে সংগঠিত সকল নারী ও শিশু হত্যাকান্ডের ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে ‘সংহতি সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।

প্রগতিশীল ছাত্র জোট, সিলেট জেলা শাখার উদ্যোগে সোমবার বিকাল ৪ টায় সিলেট কোর্ট পয়েন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা অবিলম্বে, তনুসহ সারাদেশে সংগঠিত সকল নারী ও শিশু নির্যাতনের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার এবং বিচারের দাবিতে আগামী ২৫ এপ্রিল সারাদেশে অর্ধদিবস হরতাল কর্মসূচী সফল করতে সকলের প্রতি আহ্বান জানান।

সংহতি সমাবেশে বক্তারা আরো বলেন, দেশের সবচেয়ে নিরাপত্তা বেষ্টিত অঞ্চল ক্যান্টনমেন্টের ভেতর সোহাগী জাহান তনুর হত্যাকান্ডের প্রায় মাসখানেক অতিবাহিত হতে চললো কিন্তু ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার তো দূরের কথা চিহিৃতই করতে পারেনি সরকার কিংবা প্রশাসন। অথচ তনুর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের নামে হয়রানী এবং ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার অভিযোগ উঠেছে, আবার সরকারের কর্তাব্যাক্তিদের বক্তব্য এবং তদন্তের নামে দীর্ঘসূত্রিতা প্রচ্ছন্নভাবে অপরাধীদের উৎসাহ যোগাচ্ছে। শুধু তনু হত্যাকান্ড নয় বাস্তবে শিক্ষা প্রতিষ্ঠানসহ দেশের সর্বত্র এই রকম যৌন নিপীড়ন অব্যাহত মাত্রায় ঘটে চলেছে, অথচ প্রায় কোন ঘটনারই কার্যকর পদক্ষেপ নেয়নি সরকার।

প্রগতিশীল ছাত্র জোট সিলেট জেলা শাখার অন্যতম সংগঠক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার সভাপতি পাপ্পু চন্দের সভাপতিত্বে এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সাধারণ সম্পাদক রুবাইয়াৎ আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সংহতি সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সদস্য এডভোকেট হুমায়ুন রশীদ সোয়েব, বাসদ সিলেট জেলার সম্বনয়ক আবু জাফর, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র সিলেট জেলা শাখার সংগঠক তামান্না আহমেদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নগর শাখার সভাপতি রেজাউর রহমান রানা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক দীপংকর দাশগুপ্ত, সামাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শাবিপ্রবি শাখার আহবায়ক অপু কুমার দাশ, ছাত্র ইউনিয়ন মদন মোহন কলেজ সংসদের সংগঠক সরোজ কান্তি দাস, ছাত্র ফ্রন্ট কলেজ শাখার সাধারণ সম্পাদক রুবেল মিয়া, ছাত্র ইউনিয়ন পলিটেকনিক্যাল কলেজ শাখার সংগঠক পার্থ সারথি তালুকদার, ছাত্র ফ্রন্ট এম.সি কলেজ শাখার সংগঠক আল-আমিন প্রমুখ। সভায় সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন সিপিবি সিলেট জেলার সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, শাবিপ্রবির বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ফারজানা সিদ্দীকা রনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com