1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইন ৬৮

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেট-সুনামগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে ৬৮ জনকে পুশইন করেছে বিএসএফ। পুশইন করা ৫২ জনকে সিলেটের জৈন্তাপুর থানা ও ১৬ জনকে সুনামগঞ্জের ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।

বুধবার ভোর ৪টায় সিলেট ৪৮ বিজিবি’র এর দায়িত্বপূর্ণ সীমান্ত দিয়ে ২ এবং ৪ ব্যাটালিয়ন বিএসএফ’র সদস্যরা ৬৮ জনকে পুশইন করে। এদের মধ্যে পুরুষ—১৮ জন, মহিলা—২২ এবং শিশু—২৮ জন। পরবর্তীতে এদের বিওপির টহল দল আটক করে।

বিজিবি জানায়, নোয়াকোট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ২ ব্যাটালিয়ন বিএসএফ কুড়িখাল ক্যাম্পের সীমান্ত পিলার ১২৪৬/এমপি দিয়ে ১৬ জনকে পুশইন করে। আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ছনবাড়ীতে নোয়াকোট বিওপি ক্যাম্পের হাবিলদার আব্দুল আজিজের নেতৃত্বে একটি টহল দল বুধবার ভোরে তাদের আটক করে। বিকাল চারটায় আটককৃতদের ছাতক থানায় হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলো— কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম থানার বুকডাঙ্গা পাটেশ্বরী বাজার গ্রামের আকবর আলীর ছেলে মোঃ আইয়ুব আলী (৪২), তার স্ত্রী মোছাঃ হাসিনা বেগম (৩০) ছেলে মোঃ হাসান আলী (১১)। কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম থানার বুকডাঙ্গা পাটেশ্বরী বাজার গ্রামের মোঃ আবেদ আলীর ছেলে মোঃ জাহিদ হাসান (৩০), তার স্ত্রী মোছাঃ রোপা আক্তার (২৩)। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার মধ্যে কাশিপুর গ্রামের মৃত আমজাদ’র স্ত্রী মোছাঃ হাসিনা খাতুন (৩৫), ছেলে মোঃ হাসানুর (২২), মোঃ মিজানুর (১৬) ও মকুল (০৮)।  কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম থানার বুদার বান্নী গ্রামের ফোকা মিয়ার ছেলে মোঃ আতাউর (২৫), তার স্ত্রী মোছাঃ জান্নাতি (২২), ছেলে মোঃ জাহিদ (০৫), মেয়ে আতিকা (০১)। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার বড় বিটা গ্রামের মোঃ নবী উল্লা হকের ছেলে মোঃ শহিদুল ইসলাম (৩০), তার স্ত্রী মোছাঃ নুন নাহার (২৪), মেয়ে শরীফা (২.৫)।

মিনাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার প্রতিপক্ষ ৪ ব্যাটালিয়ন বিএসএফ’র রংটিলা ক্যাম্পের সীমান্ত পিলার ১২৮২/৮—এস দিয়ে ২০ জনকে পুশইন করে। বাংলাদেশের আনুমানিক ১০০০ গজ অভ্যন্তরে সিলেটের জৈন্তাপুর উপজেলার জিঙ্গাবাড়ীতে এদের আটক করা হয়।

আটককৃতরা হলো— কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার খামার হাসনাবাট গ্রামের মোঃ আক্তার হোসেনের ছেলে মোঃ আবুল হোসেন (৪৫), মোঃ আবুল হোসেসের স্ত্রী মোছাঃ রাসিদা (৩৫), মেয়ে মোছাঃ খুশি বেগম, মোছাঃ আনমিনা (০৭), ছেলে মোঃ আরিফ হোসেন (০৪), মোঃ আশিক হোসেন (০১)। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার আজুয়ারী গ্রামের হাবিবুর রহমানের ছেলে মোঃ শাহিন মিয়া (২৫), স্ত্রী মোছাঃ আফরুজা বেগম (১৮)।

কুড়িগ্রাম জেলার কুতিগ্রাম থানার লক্ষীকান্ত গ্রামের মৃত নছিওতউল্লাহ’র ছেলে মোঃ এনামুল হক (৫০), তার স্ত্রী মোছাঃ হালিমা বেগম (৪৫), মেয়ে মোছাঃ ঈশনা বেগম (২৩), ছেলে মোঃ হারুন মিয়া (১৩)। কুড়িগ্রাম জেলার কুতিগ্রাম থানার লক্ষীকান্ত গ্রামের মৃত নছিওতউল্লাহ ছেলে মোঃ মফিজুল (৩০), তার স্ত্রী  মোছাঃ রাহিলা বেগম (২৫), ছেলে মোঃ ওয়াজকরনী (০৮)। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার খুচাবাড়ী গ্রামের মৃত টিপুয়ার ছেলে মোঃ আক্কেল আলী (৬০), স্ত্রী মোছাঃ মমেনা বেগম (৫০)। কুড়িগ্রাম জেলা সড়রের বড়ইবাড়ী গ্রামের আজিজুরের ছেলে মোঃ ওবায়দুর (২৮), তার স্ত্রী মোছাঃ শারমিন (২৩), ছেলে মোঃ শাহাদাৎ আলী (০৪)।
শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার প্রতিপক্ষ ৪ ব্যাটালিয়ন বিএসএফ নলজুরি ক্যাম্পের সীমান্ত পিলার ১২৭৯/৫—এস দিয়ে ৩২ জনকে পুশইন করে। আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জৈন্তাপুর উপজেলার শ্রীপুর পুঞ্জি এবং বেলীবোডিং স্কুলের সামনে ৩২ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলো কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার সিটরাবা ইটারি গ্রামের মৃত  মংগা’র ছেলে মোঃ  সাইদুল  (৪২), তার স্ত্রী সোনিয়া খাতুন (২৫) ও  মোছাঃ মাসুদা (৩৬), ছেলে মোঃ সিদ্দিক (২৬), মোঃ সোহেল (২২), মোঃ রবিউল (১০), মোঃ ইদ্দিস (০৪), মেয়ে মোছাঃ ছামিনা (১১), সোমাইয়া (০৮), মোঃ সিদ্দিকের স্ত্রী আলমিনা (২০), মেয়ে আয়সা (১২), মোঃ আলী (০২), সোহেলের স্ত্রী মৌসুমি (১৮), ছেলে মোঃ বায়েজিদ (০২)।
কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার দক্ষিণ সিনজার গ্রামের মোঃ নান্নু মিয়ার ছেলে  মোঃ লাল মিয়া (৪২), তার স্ত্রী মঞ্জুরা (৩০), মেয়ে লাভনী আকতার (১৪)।

কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম থানার কাঠাল বাড়ী গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে মোঃ আলম (৪৪), তার স্ত্রী মোছাঃ ফজিলা আকতার (৩০)।

যশোর জেলার অভয়নগর থানার নোয়াপাডা গ্রামের শুক্কুর আলীর ছেলে মোঃ তসলিম হোসেন (২৮), তার স্ত্রী খাদিজা বেগম (২২), ছেলে মোঃ মামুন (০২), মেয়ে মোছাঃ সোমাইয়া আকতার।

বাগেরহাট জেলার ফকিরহাট থানার বারাইস গ্রামের মৃত জিন্তাত শেখের স্ত্রী মোছাঃ ফাতেমা বেগম (৬০),  জিন্তাত শেখের ছেলে সাইফুল (২০), —মোঃ আল—আমিন গাজির স্ত্রী মোছাঃ নুন নাহার (৩৯), ছেলে মোঃ নুর ইসলাম গাজি (১২), মোঃ দ্বীন ইসলাম গাজি (১০), মেয়ে মোছাঃ মিম আকতার গাজি (০৬), হোসেন আলীর স্ত্রী মোছাঃ সোমাইয়া বেগম (২৫),  মেয়ে মোছাঃ তানিয়া (০৭), ছেলে মোঃ মোস্তাকিম (০২)।

সিলেট ৪৮ বিজিবির পরিচালক লে. কর্ণেল মো. নাজমুল হক জানিয়েছেন, আটককৃত ব্যক্তিদের প্রাথমিক পরিচয় সনাক্ত করা হয়েছে, তারা বাংলাদেশী নাগরিক নিশ্চিত হওয়ার জন্য ৫২ জনকে সিলেটের জৈন্তাপুর থানা পুলিশ এবং সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের নিকট ১৬ জনকে হস্তান্তর করা হয়েছে।

ছাতক থানার ওসি মোহাম্মদ মোখলেছুর রহমান আখন্দ জানান, বিএসফএফ’র পুশইন করা ১৬ জনকে বিকালে থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com