1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
চট্টগ্রামে বৃহত্তম কাপড়ের বাজারে ভয়াবহ আগুনে ২ জনের মৃত্যু বাংলাদেশে দারিদ্র্যমোচনে জাকাত হতে পারে প্রধানতম হাতিয়ার জগন্নাথপুরের সৈয়দপুর স্যোসাল নেটওয়ার্কবার্মিংহাম, ইউকের উদ্যাগে মাহে রমজান উপলক্ষে নগদ অর্থ বিতরণ শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার জগন্নাথপুরের নলজুর নদে হঠাৎ পানি, পারাপারে দুর্ভোগ, বন্ধ হয়ে গেল সেতুর কাজ জগন্নাথপুরে বিদেশ ফেরত অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা জগন্নাথপুরে পুসাজ’র উদ্যোগে ইফতার মাহফিল ও ক্যালেন্ডার উন্মোচন অনুষ্ঠিত আল্লাহর জিকিরে মন শীতল হয় নাস্তিকতা থেকে কোরআনের কাছে ‘আত্মসমর্পণ’ করলেন অভিনেতা গাজী রাকায়েত

দশ হাজার বৃক্ষরোপণ করবে জগন্নাথপুরের ফেয়ার ফেইস, শাবি ও এমসি কলেজ দিয়ে উদ্বোধন

  • Update Time : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

প্রেস বিজ্ঞপ্তি

সামাজিক সংগঠন ফেয়ার ফেইস জগন্নাথপুর’র উদ্যোগে সিলেটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়েছে।

চলতি মৌসুমে ‘প্রজেক্ট পরিবেশ বন্ধু সিজন-৪’ এই কর্মসূচির আওতায় সিলেট বিভাগে দশ হাজার চারা লাগানোর লক্ষ্যে ফেয়ার ফেইস তাদের অভিযান পরিচালনা করছে।

বৃহস্পতিবার দুপুরে এই কর্মসূচি উদ্বোধন হয় এমসি কলেজ ছাত্রাবাসে ফলজ ও ঔষধী বৃক্ষরোপণের মধ্য দিয়ে।

একইদিন বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়। পরবর্তীতে আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও অফিসে চারা লাগানো ও বিতরণ করা হয়।

কর্মসূচিতে ফেয়ার ফেইস’র সভাপতি সভাপতি সাইফুর রহমান মিনহাজ, সাধারণ সম্পাদক আলী আকবর, শহিদুল ইসলাম, রিংকু চন্দ্র, কামরুজ্জামান কামরুল, শাবি শিক্ষার্থী সাদিকুর রহমান, ফেয়ার ফেইসের মুস্তাক আহমদ, শাহিনুর ইসলাম, রিমন, মাহিদ,নাঈম, আতাউর, শংকর, রাবিদুলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে সংগঠনের স্থানী কমিটির সভাপতি এম. শামীম আহমেদ বলেন, সিলেটকে একটি সবুজের ভান্ডার হিসেবে গড়ে তুলতে আমরা প্রতিবছরের ন্যায় এবারও পরিবেশ বন্ধু নাম নিয়ে বৃক্ষরোপন করছি। আমাদের এ কার্যক্রম আগামী বছর আবার শুরু হবে। মুলত সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে। সংগঠনের সদস্যরা স্বেচ্ছায় সম্মিলিত প্রয়াসে নিজ নিজ অর্থায়নে বৃক্ষ রোপন কার্যক্রমে অংশ নিচ্ছেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com