1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
১৮ বছর ঝুলে আছে সড়ক সংস্কার, প্রতিবাদে জগন্নাথপুরে লংমার্চ ও মানববন্ধন জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও প্রবাস-ফেরতদের টেকসই পুনর্বাসনে ব্র্যাকের কর্মশালা বৃটেনে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, পুলিশ কর্মকর্তাসহ ৭ জন নিহত ভবন থেকে ছড়াচ্ছিল দুর্গন্ধ, কক্ষে মিলল স্বামী-স্ত্রী ও ছেলে-মেয়ের মরদেহ বাবা-মা ও বোনের মৃত্যুর খবর জানে না অবুঝ দুই শিশু আল্লাহর দেওয়া নিয়ামতের হেফাজত করা জরুরি ওসমানীনগরে লরি-অটোরিকশা সংঘর্ষ, জগন্নাথপুরের একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ তারেক রহমান সুনামগঞ্জ-৩ আসনের প্রতি আন্তরিক, ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন: এমপি কয়ছর আহমদ বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত আবারও ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪

সিলেটে মাদকবিরোধী অভিযানে আটক ২৫

  • Update Time : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেট নগরীর কাষ্টঘর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ ২৫ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১২ জুলাই) বিকেলে কাষ্টঘর সুইপার কলোনিতে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় মাদকদ্রব্য ও নগদ টাকা জব্দ করা হয়।

রবিবার (১৩ জুলাই) সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, অভিযানে মাদকদ্রব্য হেফাজতে রাখা, বিক্রি ও মাদক বিক্রির নগদ অর্থসহ ২৫ জনকে আটক করা হয়। এ সময় ২২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৯০ পুড়িয়া গাঁজা, ১৫৮ লিটার দেশীয় চোলাই মদ এবং মাদক বিক্রির নগদ ৫৭ হাজার টাকা জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সূত্র-খবরের কাগজ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com