জগন্নাথপুর২৪ ডেস্ক::
সমাবেশ শেষে ফেরার পথে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। বুধবার বিকাল ৩টার দিকে শহরের পৌর পার্কের কাছে এ ঘটনা ঘটে।
এ সময় আইন-শৃঙ্খলাবাহিনীর সঙ্গে হামলাকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই মুহূর্তে এনসিপি’র নেতা-কর্মীরা পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নিয়েছেন।
সড়কে আটকা পড়া এনসিপি’র নেতা-কর্মীদের গাড়ি বহর নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার চেষ্টা চালাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী।
এর আগে এদিন দুপুর আড়াইটার দিকে গোপালগঞ্জ পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে এনসিপি’র ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচির অংশ হিসেবে এক সমাবেশ অনুষ্ঠিত হয়ে। সেখানে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।
সমাবেশ শেষে ফিরছিলেন তারা। ফেরা পথে তাদের গাড়ি বহরে হামলা হয়।
এনসিপি নেতারা গোপালগঞ্জে সমাবেশ শেষ করে টেকেরহাট হয়ে মাদারীপুরের উদ্দেশে রওনা দিয়েছিলেন। পরে হামলার মুখে ছত্রভঙ্গ হয়ে যান তারা।
সূত্র-মানব জমিন