1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

জগন্নাথপুরে পৃথক তিন সংঘর্ষে মহিলাসহ আহত ৪০

  • Update Time : সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬
  • ৩৪২ Time View

স্টাফ রিপোর্টার ঃ- জগন্নাথপুরে সোমবার বিকেলে পৃথক তিনটি সংঘর্ষে মহিলাসহ ৪০ জন আহত হয়েছে। এর মধ্যে গুরুত্বর আহত ১১ জনকে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদেরকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানান, ঘটনার দিন বিকেলে উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামে এলাইছ মিয়ার জমির ধান একই গ্রামের বশর মিয়ার গরু কর্তৃক ধান খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় ঘন্টাব্যাপি সংঘর্ষে উভয় পক্ষের ২০জন আহত হন। এর মধ্যে গুরুত্বর আহত নেওয়া বিবি, লতিবুর রহমান, আলী নূর, ওযুদ মিয়া, হাবিবুর রহমান, লুৎফুর রহমান,আবদুল কালাম ও আলমাছ মিয়া কে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপর আহতদেরকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। অপরদিকে একই দিনে উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বেড়ী গ্রামের কবির মিয়ার লোকজন ধান শুকানোর জন্য মাঠে গেলে এতে বাধা প্রদান দেন একই গ্রামের ইনতাজ উল্লার লোকজন। এরই জের ধরে দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের মহিলাসহ ১০ জন আহত হন। এর মধ্যে গুরুত্বর আহত মুহিবুর মিয়া ও কবির মিয়াকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়াও বিকেলে জগন্নাথপুর পৌর পয়েন্টে দুই অটোরিকশা শ্রমিক সংগঠনের শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে কমপক্ষে ১০জন আগত হন। তন্মেধ্যে ঘুরুতর আহত শ্রমিক আফাজোর(৩৮) কে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপরাপর আহতরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। সংঘর্ষের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com