1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষে আহত ২০ জন, ১৪৪ ধারা জারি রাজধানীতে গ্যাসলাইটার কারখানার আগুন, ৫ মরদেহ উদ্ধার দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না : শিক্ষামন্ত্রী ২টি মার্কিন যুদ্ধবিমান ও ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত, স্বীকার করলেন ট্রাম্প, তেহরানের তিরস্কার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী যে ধ্বনিতে শয়তান অস্বস্তিবোধ করে ভূমধ্যসাগরে নিহত তরুণদের পরিবারের পাশে সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী পিপি মল্লিক সোহেল ভারতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ সিলেটে পূজা উদযাপন পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হামের প্রাদুর্ভাব/জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

সিলেটের পাথর উদ্ধারে দুদকের অভিযান

  • Update Time : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক:

সিলেটের ভোলাগঞ্জে লুট হওয়া পাথর উদ্ধারে সিলেট সমন্বিত জেলা কার্যালয় দুদকের উপপরিচালক নাজমুস সাদাত রাফির নেতৃত্বে অভিযান শুরু হয়েছে। বুধবার (১৩ আগস্ট) দুপুর থেকে এ অভিযান শুরু হয়।

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলের অসাধু ব্যক্তিদের যোগসাজশে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর এলাকার পাথর উত্তোলনের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধনের অভিযোগের পরিপ্রেক্ষিতে ইনফোর্সমেন্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সিলেট সমন্বিত জেলা কার্যালয় দুদকের উপপরিচালক নাজমুস সাদাত রাফির নেতৃত্বে অভিযান শুরু হয়েছে।

এর আগে মঙ্গলবার (১২ আগস্ট) রাতে শত শত ট্রাকে করে পাথর সরিয়ে নেওয়ার এক্সক্লুসিভ ভিডিও প্রকাশ করে দৈনিক কালবেলা। এ ছাড়া কালবেলায় পাথর লুটপাট নিয়ে একাধিক সংবাদ প্রকাশিত হয়। সূত্র-কালবেলা.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com