1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম:
রাজধানীতে গ্যাসলাইটার কারখানার আগুন, ৫ মরদেহ উদ্ধার দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না : শিক্ষামন্ত্রী ২টি মার্কিন যুদ্ধবিমান ও ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত, স্বীকার করলেন ট্রাম্প, তেহরানের তিরস্কার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী যে ধ্বনিতে শয়তান অস্বস্তিবোধ করে ভূমধ্যসাগরে নিহত তরুণদের পরিবারের পাশে সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী পিপি মল্লিক সোহেল ভারতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ সিলেটে পূজা উদযাপন পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হামের প্রাদুর্ভাব/জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল সংবিধান তাদের পরাজয়ের দলিল, তাই ছুড়ে ফেলতে চায়: সরকার দলীয় চিফ হুইপ

১১ এনজিওর ঋণের চাপ সহ্য করতে না পেরে কৃষকের আত্মহত্যা

  • Update Time : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::

রাজশাহীর মোহনপুরে এনজিও ও স্থানীয় সুদ কারবারিদের ঋণের চাপ সহ্য করতে না পেরে এবার এক কৃষক আত্মহত্যা করেছেন।

সোমবার (১৮ আগস্ট) ভোরে উপজেলার খাড়ইল গ্রামে এ ঘটনা ঘটে। নিজ গ্রামের পান বরজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

আত্মহত্যা করা আকবর হোসেন (৫০) খাড়ইল গ্রামের লোকমান হোসেনের ছেলে। তার মৃত্যুতে হতাশায় ভেঙে পড়েছে পুরো পরিবার। 

জানা যায়, পানের চাষ করেই চলতো আকবরের সংসার। কিন্তু চলতি মৌসুমে পান বিক্রি করে কোনো আয় হয়নি। বাজারে পান অস্বাভাবিকভাবে সস্তায় বিক্রি হওয়ায় দেনার বোঝা আরও বেড়ে যায়। তার মাথার ওপর ছিল অন্তত ১১টি এনজিও এবং স্থানীয় মহাজনদের প্রায় ৬-৭ লাখ টাকার ঋণ।

আকবর হোসেনের ছেলে সুজন শাহ জানান, তার বাবা অন্তত চার লাখ টাকা বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়েছিলেন। এর বাইরে সুদের টাকার বোঝা ছিল কয়েক লাখ টাকা। প্রতি সপ্তাহেই প্রায় ৫ হাজার টাকা কিস্তি দিতে হতো। কিন্তু পান বিক্রি করে কোনো আয় না হওয়ায় ঋণ শোধ করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, ‘এনজিওর লোকেরা প্রতিদিন এসে কিস্তির টাকা চাইতেন। বাবা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। অপমান আর ঋণের চাপ সইতে না পেরেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন।’

জানা যায়, ব্র্যাক, আশা, প্রশিকা, ভার্ক, ডিএফইডি, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা, রিক, ইএসডিও, গ্রামীণ প্রচেষ্টা, পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) ও গণ-উন্নয়ন কেন্দ্র (গাক) নামের অন্তত ১১টি এনজিওতে আকবর হোসেনের ঋণ ছিল।

ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর গ্রামে শোকের ছায়া নেমে আসে। গ্রামবাসীর অভিযোগ, এনজিওর কিস্তির চাপ গ্রামীণ দরিদ্র মানুষকে প্রতিদিন শোষণের দিকে ঠেলে দিচ্ছে। কৃষকরা ফসল ফলালেও বাজারে ন্যায্য দাম না পাওয়ায় একের পর এক ক্ষতির মুখে পড়ছেন।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘আকবর হোসেন কৃষক মানুষ ছিলেন। পান চাষে লোকসান হওয়ায় ঋণ পরিশোধ করতে পারেননি। হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন।’

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তবে পরিবার ময়নাতদন্ত ও মামলা দুটোরই বিরোধিতা করছে।

ওসি আরও বলেন, ‘যদি পরিবার এনজিওর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচণার মামলা করে, আমরা ব্যবস্থা নেব।’

উল্লেখ্য, মাত্র চার দিন আগেই, গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত রাতে রাজশাহীর পবা উপজেলার বামনশিকড় গ্রামে মিনারুল নামে এক ব্যক্তি ‘ঋণের চাপ ও খাবারের অভাবে’ স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছিলেন। কয়েক দিনের ব্যবধানে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ঋণ সংকটে প্রাণ দিলেন এক কৃষক।

সূত্র খবরের কাগজ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com