1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড এসএসসির রেজাল্ট দেখতে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী ৪ দিন পর উদ্ধার সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় ৯ জনের মৃত্যু রাহুলের হুঁশিয়ারি ‘পদত্যাগ না করা পর্যন্ত মোদি-অমিতকে ঘুমাতে দেব না’

সুনামগঞ্জে ভুয়া এনএসআই সদস্য আটক

  • Update Time : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এনএসআই (ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স) সদস্য পরিচয়দানকারী এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটককৃতের কাছ থেকে এনএসআই লোগো সম্বলিত ভুয়া পরিচয়পত্র এবং বিদেশ ছুটি সংক্রান্ত একটি প্রজ্ঞাপনপত্র উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে সে নিজেকে এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষকে চাকরির প্রলোভন দেখিয়ে আর্থিক সুবিধা নিয়ে আসছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, আটক যুবকের আগের নাম টিটুল বিশ্বাস। ২০২৩ সালে সে ধর্ম পরিবর্তন করে ইসলাম গ্রহণ করে এবং নাম পরিবর্তন করে আরাফাত হোসাইন রাখে। ধর্ম পরিবর্তনের পর সে বিয়ে করে। শ্বশুরবাড়ি এলাকাতেও এনএসআইয়ে চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্নজনের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, মধ্য তাহিরপুর গ্রাম থেকে এনএসআই পরিচয়দানকারী একজনকে আটক করেছি। আটককৃতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সূত্র ঢাকা পোষ্ট

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com