1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম:
দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার

কুমিল্লায় লরি উল্টে প্রাইভেটকারের ওপর, নিহত ৪

  • Update Time : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

কুমিল্লার পদুয়ার বাজারে ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ ৪ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ।

 

আজ শুক্রবার (২২ আগস্ট) দুপুর দেড়টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ২২নং ওয়ার্ড এলাকার পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর দেড়টার দিকে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সামনের ইউটার্নে একটি প্রাইভেটকার প্রথমে একটি লরিকে ধাক্কা দেয়। লরিটি উল্টে প্রাইভেটকারের ওপরে গিয়ে পড়ে। এ সময় আরেকটি সিএনজিচালিত অটোরিকশা এসে উল্টে যাওয়া লরির সঙ্গে ধাক্কা খায়। এতে প্রাইভেটকারে থাকা ৪ জনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, দুপুরের এই দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। জানতে পেরেছি, এর মধ্যে তিনজন একই পরিবারের সদস্য।

সূত্র কালবেলা.কম

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com