1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

সিলেটে স্বামী-স্ত্রীর কলহ থেকে সংঘর্ষ প্রাণহানি

  • Update Time : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ২৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
স্বামীর গরু বিক্রির টাকায় স্ত্রীর দামী মোবাইল ফোন কেনাকে কেন্দ্রে করে দাম্পত্য কলহের জেরে ছাতক ও সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় জামাতা ও শ^শুর বাড়ির লোকজনের সংঘর্ষে জামাতা নিহত হয়েছেন। নিহত জামাতার নাম আল আমিন (৩০), তিনি ছাতকের ইসলামপুর ইউনিয়নের পূর্ব দারোগাখালী—ঢালারপাড় গ্রামের আক্কাস আলীর ছেলে। সংঘর্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন।
বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় ছাতকের পূর্ব দারোগাখালী—ঢালার পাড় গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

 

বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আল আমিনের মৃত্যু হয়।
জামাতা নিহতের ঘটনায় তার স্ত্রী—শাশুড়িসহ শ^শুর বাড়ির ৫ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন— নিহত আল আমিনের স্ত্রী পিয়ারা বেগম (২৫), শাশুড়ি কোম্পানীগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামের আব্দুল কাদিরের স্ত্রী দিলারা বেগম (৫৫), স্ত্রীর বড় ভাই আব্দুর রহমান (২৭), স্ত্রীর ছোট ভাই মো. আব্দুল্লাহ (২৩) ও প্রতিবেশী মোছা. মহিবুনেছা (২৭)।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৭ বছর আগে ছাতকের পূর্ব দারোগাখালী—ঢালারপার গ্রামের আল আমিন বিয়ে করেন কোম্পানীগঞ্জের বাহাদুরপুর গ্রামের আব্দুল কাদিরের মেয়ে পিয়ারা বেগমকে। আল আমিন পেশায় বারকি নৌকা শ্রমিক। তাদের দুই মেয়ে সন্তান রয়েছে। গত কয়েক দিনে আগে গরু বিক্রির টাকা দিয়ে আল আমিনের স্ত্রী পিয়ারা বেগম দামী মোবাইল ফোন কিনে ফেলেন। এ নিয়ে স্বামী—স্ত্রীর মধ্যে ঝগড়া—বিবাদ চলছিল। এর জের ধরে বুধবার সন্ধ্যায় স্বামী ও স্ত্রীর বাবার বাড়ির লোকজন প্রথমে কথা কাটাকাটি করে ও পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে শ^শুর বাড়ির লোকজনের হামলায় গুরুতর আহত হন জামাতা আল আমিন। পরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আল আমিনের মৃত্যু হয়।

 

ছাতক থানার ওসি মো. সফিকুল ইসলাম বলেন, স্বামীর গরু বিক্রির টাকায় স্ত্রী মোবাইল ফোন কিনলে দাম্পত্য কলহের শুরু হয়। এর জের ধরে স্বামী ও স্ত্রীর বাবার বাড়ির লোকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও পরে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হয়ে জামাতা নিহত হয়েছেন। নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে নিহতের স্ত্রী, শাশুড়িসহ ৫ জনকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com