1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

জগন্নাথপুরে নির্বাচন অফিস থেকে রেজিষ্টার খাতা উধাও- দুই ঘন্টার পর উদ্ধার

  • Update Time : সোমবার, ২ মে, ২০১৬
  • ৫২০ Time View

স্টাফ রির্পোটার ঃ জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার অবহেলার কারনে অফিস থেকে রেজিষ্টার খাতা উধাও হওয়ার অভিযোগ পাওয়া গেছে। অতঃপর দুই ঘন্টা পর উদ্ধার হয়েছে হারিয়ে যাওয়া খাতা। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, আসন্ন ইউপি নির্বাচনে প্রার্থীদের মনোনায়নপত্র দাখিলের কার্যক্রম চলছিল অফিসে। এ সময় নির্বাচন কর্মকর্তা গোলাম সারোয়ারের অফিস কক্ষে মানুষের প্রচন্ড ভিড় ছিল। হঠাৎ করে তাঁর অফিসের টেবিল থেকে প্রার্থীদের মনোনয়ন দাখিল এর রেজিষ্টার খাতা উধাও হয়ে যায়। ফলে কার্যক্রম বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়েন কাজে আসা লোকজন। প্রায় দুই ঘন্টা খোজাখুজির পর খাতাটি পাওয়া যায়। এদিকে নির্বাচন কর্মকর্তা গোলাম সারোয়ার’র বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ঘুষ, দুর্নীতি, ও ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে। অফিসে কাজে আসা লোকজনদের নিকট থেকে তিনি উৎকোচ ছাড়া কোন কাজ করেন না বলে ভূক্তভোগীরা জানিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সানোয়ারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন প্রচন্ড ভিড়র মধ্য হঠাৎ রেজিষ্টার খাতাটি পাওয়া যাচ্ছিলনা। পরে পাওয়া গেছে। উৎকোচ গ্রহনের কথা অস্বীকার করে বলেন, লোকজন খুশি হয়ে যায় দেয়, তা নেই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com