1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জগন্নাথপুরে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাস্তায় দাঁড়িয়ে ভাঙচুর করার রাজনীতির দিন এখন নেই: প্রধানমন্ত্রী তাহিরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলায় যুবক নিহত, আহত ৪ জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড

খোঁটার আঘাতে নষ্ট হয় দানের সৌন্দর্য

  • Update Time : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

পরোপকার আল্লাহ তাআলার অত্যন্ত পছন্দনীয় কাজ। এক হাদিসে ইরশাদ হয়েছে, ‘যে ব্যক্তি মানুষের বেশি উপকার করে, সেই শ্রেষ্ঠ মানুষ।’ (আল মুজামুল আওসাত, হাদিস : ৫৭৮৭)

মানুষের উপকার করা যায় বিভিন্নভাবে। অর্থ দিয়ে, শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে এবং বিদ্যা দিয়ে।

আল্লাহ তাআলা একেকজনকে একেক রকম যোগ্যতা দিয়েছেন। যার যেই যোগ্যতা আছে, সে যদি তার সেই যোগ্যতাকে সৃষ্টির সেবায় নিয়োজিত করে, তবেই তার সেই যোগ্যতা সার্থক হয়। পরোপকার যে পন্থায়ই করা হোক, আল্লাহ তাআলার কাছে তা কবুল হওয়ার শর্ত হলো তাতে ইখলাস থাকা। অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কাজটি করা।
আল্লাহ তাআলা একেকজনকে একেক রকম যোগ্যতা দিয়েছেন। যার যেই যোগ্যতা আছে, সে যদি তার সেই যোগ্যতাকে সৃষ্টির সেবায় নিয়োজিত করে, তবেই তার সেই যোগ্যতা সার্থক হয়। পরোপকার যে পন্থায়ই করা হোক, আল্লাহ তাআলার কাছে তা কবুল হওয়ার শর্ত হলো তাতে ইখলাস থাকা। অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কাজটি করা।

তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘তিন ব্যক্তি এমন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যাদের সঙ্গে কথা বলবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাদের পরিশুদ্ধ করবেন না এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আবু জার (রা.) বলেন, মহানবী (সা.) এ কথা তিন-তিনবার বললেন। আমি বললাম, হে আল্লাহর রাসুল! তারা কারা, তারা তো সর্বস্বান্ত ও ক্ষতিগ্রস্ত হয়ে গেল? তিনি বলেন, (১) যে ব্যক্তি পরিধেয় কাপড় টাখনুর নিচে ঝুলিয়ে রাখে; (২) যে ব্যক্তি উপকার করার পর খোঁটা দেয় এবং (৩) যে ব্যক্তি মিথ্যা শপথের মাধ্যমে পণ্য চালায়।’ (মুসলিম, হাদিস : ১০৬)

দান করে খোঁটা না দেওয়ায় আছে বিশেষ সুফল। মহান আল্লাহ বলেন, ‘যারা আল্লাহর পথে নিজেদের ধনসম্পদ ব্যয় করে, অতঃপর ব্যয় করার পর খোঁটা দেয় না বা কষ্ট দেয় না, তাদের জন্য তাদের রবের কাছে আছে পুরস্কার। তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তান্বিত হবে না।’ (সুরা : বাকারা, আয়াত : ২৬২)

এ ছাড়া মুসলিম ভাইয়ের সহযোগিতা করলে আল্লাহ স্বয়ং তাকে সাহায্য করেন। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘আল্লাহ বান্দার সাহায্যে থাকেন, যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকে।’ (আবু দাউদ, হাদিস : ৪৯৪৬; তিরমিজি, হাদিস : ১৪২৫)।

সৌজন্যে কালের কণ্ঠ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com