1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মানসিক প্রশান্তিতে ইসলামের দিকনির্দেশনা চাঁদা দিতে অস্বীকৃতি, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা লুদরপুরে নাজিম উদ্দিন হত্যাকাণ্ড, মাছুমকে প্রধান আসামি করে ৯ জনের নামে হত্যা মামলা রানীগঞ্জ জগন্নাথ জিউর আখড়ায় আজ থেকে  শুরু সপ্তাহব্যাপী শ্রীমদ্ভাগবত জ্ঞানযজ্ঞ অনুষ্ঠান  ট্রাম্প প্রশাসনের আপিল, আটকে যাচ্ছে ডিভি লটারি চালুর আদেশ? সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের চেষ্টা করছি: তথ্যমন্ত্রী তাহিরপুরে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০ আল্লাহ ব্যতীত কারো মুখাপেক্ষী হওয়া কাম্য নয় জগন্নাথপুরের রাজু এবার বিশ্বমঞ্চে: অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে দেশের হয়ে আজারবাইজান যাত্রা প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে জগন্নাথপুরে শান্তিপূর্ণভাবে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

জগন্নাথপুরে এস আলম ফুটবল একাডেমির বর্ষপূর্তি ও জার্সি উন্মোচন

  • Update Time : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৪৫ Time View

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুরে এস আলম ফুটবল একাডেমির প্রথম বর্ষপূর্তি ও জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় জগন্নাথপুর পৌর পয়েন্টস্থ এক পার্টি সেন্টারে এস আলম ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ফ্রান্স প্রবাসী সাইফুল আলমের অর্থায়নে, “মাদক থেকে বিরত থাকি, সুস্থ সুশীল সমাজ গড়ি”— এ স্লোগানে বর্ষপূর্তি ও জার্সি উন্মোচন করা হয়।
ক্রীড়া অনুরাগী বিশিষ্ট ব্যবসায়ী আখলাকুর রহমান সভাপতিত্বে ও ক্রীড়া সংগঠক জুয়েল হোসেনের পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য দেন একাডেমির পরিচালক সুজাদ আরিফ। অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর পৌরসভার সাবেক কাউন্সিলর শফিকুল হক, জগন্নাথপুর খেলোয়াড় কল্যাণ সংস্থার সভাপতি আফজল হোসেন ফজর আলী, ক্রীড়াবিদ ও সমাজসেবক তকবুর মিয়া, জহিরুল ইসলাম লাল, ফারুক আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মকবুল হোসেন ভূঁইয়া, একাডেমির প্রতিষ্ঠাতার বড় ভাই ব্যবসায়ী জাহাঙ্গীর আলম।
এ সময় স্থানীয় ক্রীড়া প্রেমীরা উপস্থিত ছিলেন। পরে একাডেমির বছরপূর্তিতে নতুন জার্সি উন্মোচন করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com