1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে বালুভর্তি নৌকাডুবি, নিখোঁজ ২ শ্রমিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নিখোঁজ ১৭৫ অভিবাসী শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব আল্লাহর হক সবার আগে জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১

নবীগঞ্জে বাবার ‘বটির কোপে’ প্রাণ গেল মেয়ের

  • Update Time : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৩৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
পারিবারিক কলহের জেরে বাবার বটির আঘাতে মেয়ের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (২৭ অক্টোবর) দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের কুড়িশাইল গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতের নাম পূর্ণিমা রানী দাশ (২২)। তিনি স্থানীয় মতি লাল দাশের মেয়ে।

পুলিশ জানায়, স্বামী পরিত্যক্তা পূর্ণিমা রানী দাশ দীর্ঘদিন ধরে পিত্রালয়ে বসবাস করছিলেন। সম্প্রতি এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তিনি ঢাকা পালিয়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে ফিরিয়ে আনেন। এ ঘটনায় স্থানীয়রা পরিবারটিকে নানা কটূ মন্তব্য করতে থাকে।

আজ দুপুরে প্রতিবেশীদের এমন কটূ মন্তব্য সহ্য করতে না পেরে ক্ষিপ্ত হয়ে মতি লাল দাশ ঘরে ঘুমন্ত অবস্থায় মেয়ের মাথায় বটি দিয়ে আঘাত করেন। এতে পূর্ণিমা গুরুতর জখম হন। পরে মতি লাল দাশ নিজেই স্থানীয় গ্রাম পুলিশকে নিয়ে মেয়েকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন, যেখানে চিকিৎসক পূর্ণিমাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মতি লাল দাশকে আটক করে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহ থেকে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত চলছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com