1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
আজ জুমাতুল বিদা ঈদের শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত জগন্নাথপুরবাসী জগন্নাথপুরে ৫০০ পরিবার পেল হিল সামাজিক সংগঠনের ঈদ বস্ত্র সুনামগঞ্জে ধান ক্ষেতে শিশুর লাশ উদ্ধার চট্টগ্রামে বৃহত্তম কাপড়ের বাজারে ভয়াবহ আগুনে ২ জনের মৃত্যু বাংলাদেশে দারিদ্র্যমোচনে জাকাত হতে পারে প্রধানতম হাতিয়ার জগন্নাথপুরের সৈয়দপুর স্যোসাল নেটওয়ার্কবার্মিংহাম, ইউকের উদ্যাগে মাহে রমজান উপলক্ষে নগদ অর্থ বিতরণ শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার জগন্নাথপুরের নলজুর নদে হঠাৎ পানি, পারাপারে দুর্ভোগ, বন্ধ হয়ে গেল সেতুর কাজ জগন্নাথপুরে বিদেশ ফেরত অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

জগন্নাথপুর বিএনপিতে নতুন মেরুকরণ সাবেক সভাপতি মেয়র আক্তার হোসেনের বহিস্কার আদেশ প্রত্যাহার

  • Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার-
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক পৌর মেয়র আক্তার হোসেনের বিএনপি থেকে বহিষ্কার আদেশ প্রত্যাহার ও প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে। আজ ২৬ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়। উল্লেখ্য ২০২১ সালের ১১ জানুয়ারি দলীয় শৃঙ্খলা অমান্য করে জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলের বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তবে নির্বাচনে তিনি জয়লাভ করে মেয়র নির্বাচিত হলেও দলীয় রাজনীতিতে নিস্ক্রিয় হয়ে পড়েন। তবে তাঁর নামে ( আক্তার গ্রুপ) হিসেবে বিএনপির একটি অংশ সক্রিয় রাজনৈতিক কার্যক্রম চালিয়ে আসছিলেন। বিএনপির জনপ্রিয় এ নেতার বহিষ্কার আদেশ প্রত্যহার করায় অনেকেই বিএনপির রাজনীতিতে নতুন মেরুকরণ হিসেবে দেখছেন। তাৎক্ষণিক অভিনন্দন জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক লে: কর্নেল অব: সৈয়দ আলী আহমেদ, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ব্যারিষ্টার আনোয়ার হোসেন,সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য নাদির আহমেদ,যুক্তরাজ্যর সুইডিশ বিএনপির সাবেক সভাপতি এম এ কাহার,মেজর অব আশফাক শামী,জেলা বিএনপি নেতা গুলজার হোসেন চৌধুরী,আরাফাত রহমান কোকো স্পোটিং ক্লাবের উপদেষ্টা আবিবুল বারী আয়হান,উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য উপজেলা যুবদলের সাবেক সভাপতি এম এ কয়েস,জেলা যুবদল নেতা শামীনুুর রহমান, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুহেল আহমেদ রাজা,সাবেক পৌর কাউন্সিলর কামাল হোসেন যুবদল নেতা আফরোজ আলী প্রমুখ


অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, জগন্নাথপুর বিএনপির রাজনীতিতে জনপ্রিয় এ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহারের খবরে আমরা আনন্দিত। তৃনমুলের ত্যাগী নেতাকর্মীরা আজ উজ্জীবিত। আমরা আশাবাদী দলকে সুসংগঠিত করতে তিনি অতীতের ন্যায় বিশেষ ভূমিকা রাখবেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com