1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

জগন্নাথপুর ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা

  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

প্রেস বিজ্ঞপ্তি::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আংশিক নতুন কমিটি গঠন করা হয়েছে।

এ উপলক্ষে আজ ( রোববার) সকাল ১১টায় অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি জাহির উদ্দিনের সভাপতিত্বে ও উপদেষ্টা আকমল হোসেন ভূইঁয়ার পরিচালনায় ইকড়ছই হারুনুর রশিদ (হিরণ মিয়া) স্টেডিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন, অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও সাবেক পৌর কাউন্সিলর সুলেহ আহমদ, উপদেষ্টা আবুল হোসেন, সাবুল আহমদ, সুহিন আহমদ দুদু, সায়েক আহমদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারি উবায়দুর রহমান সুজা, কবির আহমদ হিরা, আবু কাওছার, নজরুল ইসলাম নজির, রাসেল বক্স,সাইফুর রহমান মিনহাজ, নেওয়াজ মিয়া, আলমগীর হোসেন, নাছির আহমদ, গ্রিস প্রবাসী রাজন তালুকদার, জুয়েল হোসেন, মুজাক্কির হোসেন,রুমন,এনামুল হক,সাদিক,শহিদুর রহমান, তুহিনুর কোরেশী প্রমুখ।

আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ২০২৫-২৬ সালের ১ বছর মেয়াদি আংশিক কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে— ওলিউর রহমান ওলিকে পুনরায় সভাপতি হিসেবে এবং সাধারণ সম্পাদক হিসেবে সামিনুর রহমান ভূইঁয়াকে দায়িত্ব দেওয়া হয়।

দুই সদস্য বিশিষ্ট এ আংশিক কমিটি আগামী কার্যবছর পরিচালনা করবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com