1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
‘স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মাইক্রোবাসে- কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৪ সম্পত্তি হস্তান্তর আইন বাতিল না করলে আন্দোলন গড়ে উঠবে: মামুনুল হক প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ বাজেট বরাদ্দ করেছেন: এমপি কয়ছর আহমেদ প্রতারণা ইসলামে গুরুতর অপরাধ তাহিরপুরে ইউএনও অফিসের সামনেই লুটের বালু মজুত অশ্রুঝরা চোখে শেষ বিদায়,কাতিয়া মাদরাসার পাশে চিরনিদ্রায় শায়িত মাওলানা ইমদাদুল্লাহ রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বৃটেনের একটি বিশ্ববিদ্যালয় থেকে ৭৫ হাজার পাউন্ড স্কলারশিপ পেলেন সিলেটের তাজরিয়ান সুসম্পর্ক বজায় রাখতে ইসলামের নির্দেশনা

মাউশি সিলেটের সহ-পরিচালক প্রতাপ চৌধুরীর পদোন্নতি 

  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৭৬ Time View

স্টাফ রিপোর্টার- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মাউশির সিলেট অঞ্চলের সহকারী পরিচালক জগন্নাথপুরের সন্তান প্রতাপ চৌধুরী সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন। গত ১১ ডিসেম্বর শিক্ষা মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। ২৬ তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে নিয়োগপ্রাপ্ত প্রতাপ চৌধুরী বিয়ানীবাজার সরকারি কলেজে প্রভাষক হিসেবে চাকুরী জীবন শুরু করেন। পরবর্তীতে সিলেট সরকারি কলেজে রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক, সিলেট এমসি কলেজে রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। সরকারি কলেজের প্রভাষক থাকাকালে তিনি কলেজ রোভার স্কাউট গ্রুপ এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০১৩-২০১৪ সালে সিলেট জেলার শ্রেষ্ঠ গ্রুপ সম্পাদক মনোনীত হন।ছাত্রজীবনে তিনি সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত ছিলেন।তিনি দৈনিক সংবাদ ও দৈনিক মানচিত্র পত্রিকার শাবিপ্রবি প্রতিনিধি ও শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ২০০১-২০০৩সেশনের কার্যনির্বাহী তৃতীয় কমিটির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর স্ত্রী তপতী রায় দক্ষিণ সুরমাস্হ লতিকা শফি চৌধুরী মহিলা কলেজে সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।তিনি এক কন্যা সন্তান ও তিন পুত্র সন্তানের জনক। প্রতাপ চৌধুরী সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের হিলালপুর গ্রামের এক সমান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পদোন্নতিতে বিভিন্ন মহলের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে। সেই সাথে তাঁর কর্মময় জীবনের সফলতা কামনা করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com