1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জের হাওরে মাছ ধরতে গিয়েছিল তিন ভাই, স্রোতে ভেসে একজনের মৃত্যু স্থানীয় নির্বাচনে ত্যাগী-পরীক্ষিতদের মূল্যায়ন করবে বিএনপি জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় ২জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ-২, স্বজনেদের কান্না থাকছে না হবিগঞ্জে ‘হোমিওপ্যাথিক তরল পান’ করার পর স্বামী-স্ত্রীসহ পাঁচজনের মৃত্যু জগন্নাথপুরে হাওরে নৌকাডুবি, ৪ জন নিখোঁজ সুদিন ও দুর্দিনে আল্লাহর ওপর ভরসা রাখতে হবে জগন্নাথপুর প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগর পাড়ি দিয়ে স্পেনে হাজারো অভিবাসীর প্রবেশ, নিহত ৯ ছাতকে এনাম হত্যা, ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড সিলেটে জগন্নাথপুরের এক যুবকসহ ৪ জনের মরদেহ উদ্ধার

রাজধানীর তিন পয়েন্টে ৭ কলেজের শিক্ষার্থীদের অবরোধ

  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ২০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে ঢাকার টেকনিক্যাল, তাঁতীবাজার ও মহাখালী আমতলী মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন সাত কলেজের শিক্ষার্থীরা।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা তাঁতীবাজার মোড় অবরোধ করেন। একই সময়ে টেকনিক্যাল মোড় অবরোধ করেন মিরপুর সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীরা।

পরে দুপুর সোয়া ১২টার দিকে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা মহাখালীর আমতলী মোড় অবরোধ করেন।

দুপুরের ব্যস্ত সময়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কে এই অবরোধের কারণে যানবাহন চলাচল ব্যবহত হচ্ছে। ফলে আশেপাশের সড়কে যানজট সৃষ্টি হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে রাজধানীতে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেন সাত কলেজের শিক্ষার্থীরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভাতেই ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ অনুমোদন দিতে হবে। একই সঙ্গে রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে।
দাবি আদায়ের লক্ষ্যে বুধবার বেলা ১১টায় সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড় অবরোধ করা হবে বলে জানানো হয়।

এতে আরও বলা হয়, সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের লক্ষ্যে প্রণীত আইনের খসড়া গত ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। পরে বিভিন্ন পক্ষের মতামতের ভিত্তিতে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে খসড়াটি হালনাগাদ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবন অভিমুখে লাগাতার অবস্থান কর্মসূচির সময় শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের আশ্বস্ত করেছিল যে ডিসেম্বরের মধ্যে সব আনুষ্ঠানিকতা শেষ করে জানুয়ারির শুরুর দিকেই অধ্যাদেশ জারি করা হবে।

শিক্ষার্থীরা জানান, একটি সূত্রের মাধ্যমে তারা জানতে পেরেছেন যে ১৫ জানুয়ারি উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হবে। তাই ওই সভাতেই চূড়ান্ত অনুমোদনের দাবিতে তারা রাস্তায় নামছেন।

বিজ্ঞপ্তিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, নির্ধারিত তারিখের মধ্যে দাবি বাস্তবায়নে ব্যত্যয় ঘটলে যৌক্তিক দাবি আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে।
সূত্র খবরের কাগজ.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com