1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

পর্তুগালে বসবাসের বৈধতা পেয়েও থাকা হল না জগন্নাথপুরের কামরুলের, ফিরল নিথর দেহ

  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৯ Time View

স্টাফ রিপোর্টার::
পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে চার বছর আগে পর্তুগালে পাড়ি জমান কামরুল ইসলাম (৩৮)। ভবিষ্যৎ গড়ার সংগ্রামে দিনরাত পরিশ্রম করা সেই মানুষটি আর জীবিত ফিরলেন না; ফিরলেন নিথর লাশ হয়ে।

পর্তুগালের মাদেইরা দ্বীপপুঞ্জ এলাকায় গত ৩ ফেব্রুয়ারি কর্মস্হলে যোগদিতে গেলে পথিমধ্যে সিমেন্টের বস্তা মাথায় পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান টকবকে ওই প্রবাসী যুবক।

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে তার নিথর দেহ দেশে আসে। পরে বেলা সাড়ে ১১টায় তার নিজ গ্রামে জানাযার নামাজ শেষে তাকে দাফন করা হয়।

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার হরিহরপুর গ্রামের আব্দুল মালিকের ছেলে কামরুল ইসলাম। দুই ভাই ও এক বোনের মধ্যে সে ছিল সবার ছোট। চার বছর আগে পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে পর্তুগালে পাড়ি জামান কামরুল। কথা ছিল পর্তুগালে বৈধতা পেলে দেশে আসবেন। কিন্তু চার বছরের অপেক্ষার পর গত ১৭ জানুয়ারি পর্তুগাল স্থায়ীভাবে বসবাসের বৈধতা পেলেও দেশ আসল তার প্রাণহীন দেহ।

কামরুলের মামা উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল বলেন, অনেক স্বপ্ন নিয়ে কামরুল পতুর্গালে গিয়েছিল। দীর্ঘ চার পর পর্তুগাল স্থায়ীভাবে বসবাসের বৈধতা পাওয়ায় পরিবার আলোর মুখ দেখছিল। কিন্তু তাঁর এই নির্মম মৃত্যুতে পরিবারটি এখন দিশেহারা। স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া বিরাজ করছে।##

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com