1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

জগন্নাথপুরে রান্না ঘরের আগুনে ৫ পরিবারের সবকিছু পুড়ে ছাই

  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮ Time View

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে রান্না ঘরের আগুন থেকে ৫ পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সাতা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সাতা গ্রামের আরজু মিয়ার বসত বাড়ির রান্না ঘরের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। পরে পাশ্ববর্তী আজিজ মিয়া ও কদরিছ মিয়াসহ আরো ৪ ঘরে আগুন ছড়িয়ে পড়ে। ঘন্টাখানেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনেন গ্রামবাসী। ততক্ষণে ওই তিনটি পরিবারের টিনসেটের ঘরসহ আসবাবপত্র সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

আরজু মিয়ার ছেলে সহিদ মিয়া জানান, আগুনে আমাদের সবকিছু পুড়ে গেছে। প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) বিন আমিন বলেন, আরজু মিয়ার রান্না ঘরের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূতপাত ঘটে। এসময় বিদ্যুৎতের সংযোগ চালু থাকায় আগুন দ্রুত বাকি ৪ ঘরে ছড়িয়ে পরে। এতে করে ওই ৫ পরিবারের সবকিছু আগুনে পুড়ে গেছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com