1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

জুনিয়র বৃত্তি পরীক্ষা/ উপজেলা পর্যায়ে সেরা জগন্নাথপুরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়

  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় উপজেলা পর্যায়ে ভালো ফলাফল অর্জন করেছে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়।

বুধবার (২৫) ফেব্রুয়ারী) প্রকাশিত ফলাফলে দেখা যায়, বিদ্যালয় থেকে এ বছর ১০ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।তাঁর মধ্যে ট্যালেন্টপুলে ৪ জন ও সাধারণ গ্রেডে ৬ জন বৃত্তি পায়। ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত চারজন হলেন আবিদ হাসান শেখ,ময়ূখ সাহা,মির্জা সায়েম হাসান,আব্দুল্লাহ আল মাসুম মেহেরাব। এছাড়াও সাধারণ গ্রেডে ৬ জন বৃত্তি প্রাপ্তরা হলেন, সৌমিক দাশ,অর্ণব মজুমদার,সৌমিক বণিক,মাহিম আল হাডাব,স্বপ্নীল দাস,অর্গ্র দাস ধ্রুব।
স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ নূর জানান,২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় উপজেলা পর্যায়ে আমাদের প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ ১০ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। তাঁদের মধ্যে ট্যালেন্টপুলে ৪ জন ও সাধারণ গ্রেডে ৬ জন শিক্ষার্থী বৃত্তি পায়। তাদের সাফল্যে আমরা খুশি।

জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায় জানান, উপজেলা পর্যায়ে সেরা ফলাফল অর্জন করেছে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়। আমরা আশাবাদী আগামী দিনগুলোতে তাদের ভালো ফলাফল অর্জনের ধারা অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com