1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

গরিব দুঃখীদের মুখে হাসি ফোটায় ফিতরা

  • Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৩ Time View

জীবন নির্বাহের মৌলিক প্রয়োজনের অতিরিক্ত সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে বায়ান্ন তোলা রুপার মালিক প্রত্যেক মুসলিম নারী-পুরুষের ওপর ফিতরা দেওয়া ওয়াজিব। যব, খেজুর, কিশমিশ, পনির ও গম-আটা বা এর বাজারমূল্যে ফিতরা আদায় করা যায়। গম বা গমের আটার মাধ্যমে ফিতরা আদায় করলে আধা সায়া (১ কেজি ৬৫০ গ্রাম) এবং যব, খেজুর, কিশমিশ, পনিরের মাধ্যমে হলে এক সায়া (৩ কেজি ৩০০ গ্রাম) আদায় করতে হবে। অথবা এর মূল্য আদায় করলেও চলবে (দুররুল মুখতার ও ফতোয়ায়ে আলমগিরি)।

চলতি বছরের সাদাকাতুল ফিতরের (ফিতরা) হার নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন। এবার জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা ও সর্বনিম্ন ১১০ টাকা ফিতরার হার নির্ধারণ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

জাতীয় সাদাকাতুল ফিতরা নির্ধারণ কমিটির সভায় ১৪৪৭ হিজরি সনের রমজান মাসে ফিতরার হার নির্ধারণ করা হয়। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম

সভাকক্ষে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আবদুল মালেক।

সভায় সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়Ñ ইসলামী শরিয়াহ মতে গম, আটা, খেজুর, কিশমিশ, পনির, যব ইত্যাদি পণ্যের যে কোনো একটি দিয়ে ফিতরা দেওয়া যাবে। গম বা আটা দিয়ে ফিতরা আদায় করলে ১ কেজি ৬৫০ গ্রাম বা এর বাজারমূল্য ৬৫ টাকা আদায় করতে হবে। আর খেজুর দ্বারা আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ২০০০ টাকা, কিশমিশ দিয়ে আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য ১ হাজার ৪৮৫ টাকা এবং পনির দিয়ে আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য ১ হাজার ৫৮৫ টাকা ফিতরা আদায় করতে হবে। ফিতরা প্রদানকারী নিজ নিজ সামর্থ্য অনুযায়ী ফিতরা আদায় করতে পারবেন।

দুই.

দ্বিতীয় হিজরি সনে ঈদুল ফিতরের কয়েকদিন আগে ইসলামে সর্বপ্রথম ফিতরার বিধান দেওয়া হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা) রোজার শেষে বললেন, তোমরা ফিতরা আদায় করো। রাসুল (স.) বলেন, এক সায়া খেজুর, যব অথবা আধা সায়া গমের মাধ্যমে ফিতরা আদায় মুসমিল নারী-পুরুষের ওপর বাধ্য করা হয়েছে (আবু দাউদ)। ইবনে আব্বাস (রা.) সূত্রে বর্ণিতÑ রাসুল (স.) ফিতরা আদায় করতে বলেছেন, যাতে অনৈতিক কথা ও কাজ থেকে রোজাকে পরিশুদ্ধ করে ফিতরা গরিব দুঃখীর অধিকারও (আবু দাউদ শরিফ, হাদীস-১৬১৯)।

হজরত আনাস (রা.) সূত্রে রাসুল (স.) অন্যত্র বলেছেন, দান-সদকার মাধ্যমে আল্লাহর রাগ প্রশমিত হয় এবং দুর্ঘটনাজনিত মৃত্যু থেকে রক্ষা পাওয়া যায় (তিরমিজি, হাদিস-৬৫৮)। ফিতরা ইবাদতের সঙ্গে সঙ্গে মানবিক দিকও আছেÑ ফিতরার সামান্য অর্থে গরিব দুঃখীরা ঈদ উপভোগ করে। নিঃস্বÑঅসহায়দের মুখে হাসি ফোটে।
সৌজন্যে আমাদের সময়

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com