1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার জগন্নাথপুরের নলজুর নদে হঠাৎ পানি, পারাপারে দুর্ভোগ, বন্ধ হয়ে গেল সেতুর কাজ জগন্নাথপুরে বিদেশ ফেরত অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা জগন্নাথপুরে পুসাজ’র উদ্যোগে ইফতার মাহফিল ও ক্যালেন্ডার উন্মোচন অনুষ্ঠিত আল্লাহর জিকিরে মন শীতল হয় নাস্তিকতা থেকে কোরআনের কাছে ‘আত্মসমর্পণ’ করলেন অভিনেতা গাজী রাকায়েত যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান জগন্নাথপুরে দারুল কিরাতের রসুলপুর মাদ্রাসা ও উত্তর রসুলপুর জামে মসজিদ কেন্দ্রের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী ছাত্রনেতার সংবর্ধনা উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জগন্নাথপুরের নলজুর নদে হঠাৎ পানি, পারাপারে দুর্ভোগ, বন্ধ হয়ে গেল সেতুর কাজ

  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

স্টাফ রিপোর্টার –
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলজুর নদে হঠাৎ করে পানি চলে আসায় নদী দিয়ে পাড়াপাড় দুর্ভোগে পড়েছেন ডাক বাংলো সড়ক ও জগন্নাথপুর গ্রামের বাসিন্দারা। সেই সাথে ডাক বাংলো সেতুর কাজ বন্ধ হয়ে গেছে।

জানা গেছে, আজ সকালে এলাকাবাসী ডাক বাংলো সেতুর নীচ দিয়ে চলাচল করতে গিয়ে দেখেন নদ দিয়ে পানির স্রুত বয়ে যাচ্ছে। পথচারীদের চলাচল বন্ধ হয়ে গেছে। ডাক বাংলো সেতু এলাকায় নতুন সেতু নির্মাণ কাজ পানির জন্য বন্ধ হয়ে গেছে।
জগন্নাথপুর পৌর শহরের শহীদমিনার এলাকার বাসিন্দা অরূপ সরকার জানান, মঙ্গলবার রাতেও সেতুর নীচ দিয়ে পাঁয়ে হেঁটে চলাচল করেছি।সকালে বাজার যেতে গিয়ে দেখি পানির স্রোত বইছে। তিনি বলেন, ডাক বাংলা সেতু ভেঙে নতুন সেতু নির্মাণ করায় আমরা সেতুর নীচ দিয়ে পায়ে হেঁটে চলাচল করতাম। আগাম পানি চলে আসায় জগন্নাথপুর গ্রামের মানুষের চলাচল দুর্ভোগ বেড়ে গেছে। এখন আর্চ সেতু হয়ে আমাদের ঘুরে যাতায়াত করতে হবে। তিনি দ্রুত বিকল্প বাঁশের সেতু নির্মাণের দাবি জানান।

ডাক বাংলো সড়কের ব্যবসায়ী কবির মিয়া জানান,হঠাৎ করে পাহাড়ি ঢলে নদীতে পানি আসায় আমরা হাওরের ফসল নিয়ে উদ্বিগ্ন। আগাম বন্যার প্রতিধ্বনির শব্দে বুক কাঁপছে।

জগন্নাথপুর গ্রামের বাসিন্দা প্রবীণ মুরব্বি আব্দুস ছোবহান বলেন, চৈত্র মাসের শুরুতে নদীতে পাহাড়ি ঢল আসায় আমরা চিন্তিত। অকাল বন্যার ঝুঁকিতে এলাকার কৃষকরা নিঘুম রাত কাটাচ্ছেন। তিনি বলেন একমাত্র বোরো ফসলের ওপর ভরসা আমাদের। এখনো পুরোপুরি ধান বের হয়নি। ঝড় শিলাবৃষ্টি পাহাড়ি ঢল দেখে দুশ্চিন্তায় ভূগছি।

জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী এলজিইডি সোহরাব হোসেন জানান, নলজুর নদের ডাক বাংলো সেতুর কাজ ঠিকাদার শুরু করেছিল। হঠাৎ করে পানি আসায় কাজে বিঘ্নিত হবে। নতুন করে বৃষ্টি না হলে পানি শুকালে সেতুর কাজ চলবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com