প্রেস বিজ্ঞপ্তি
সুনামগঞ্জের জগন্নাথপুরে ‘হিল সামাজিক সংগঠন’-এর উদ্যোগে প্রায় ৫০০ পরিবারের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে।
২৮ রমজান বুধবার বিকেলে জগন্নাথপুর সরকারি কলেজ গেইটের সামনে এই কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
সংগঠনের নিজস্ব প্রতিনিধিদের মাধ্যমে কলকলিয়া, পাটলী, চিলাউড়া ও রানীগঞ্জ ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন স্থানে এই উপহার পৌঁছে দেওয়া হয়।
সংগঠনের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে, সেক্রেটারি জাবির আহমেদ চৌধুরী ও সহ-সভাপতি আমির হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা জহিরুল ইসলাম লাল, শাহজালাল মহাবিদ্যালয় কলেজের প্রভাষক জহিরুল ইসলাম, প্রভাষক রানা আহমেদ, প্রতিষ্ঠাকালীন সভাপতি ফুজায়েল আহমেদ সাজু, ইয়াং স্টার এর সভাপতি মামুনুর রশিদ মামুন, অ্যাড.জাকির আহমেদ, স্থায়ী কমিটির সদস্য তানজিরুল হক ইবন, অর্থ-সম্পাদক ইকবাল আহমেদ,মুকুল, এনাম,শানুর, আমির হোসেন,আমিনুর রশিদ,আজহার, সুলেমান
কলেজ প্রতিনিধি জাকারিয়া আহমেদ, সাখাওয়াত হোসেন সহ অনেকে।
আয়োজকরা জানান, পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ভাগ করে নিতেই তাদের এই ক্ষুদ্র প্রয়াস। ৫০০ মানুষের মুখে হাসি ফোটাতে পেরে তারা আনন্দিত এবং এই মানবিক ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।