1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে গাড়ি চার্জের টাকা কম দেয়ায় চালককে পিটিয়ে হত্যা, আটক-১ সুনামগঞ্জে স্মৃতিসৌধে মিছিলের ঘটনায় আ.লীগের ৮৭ জনের নামে মামলা, গ্রেপ্তার-২ মধ্যপ্রাচ্যে ঘাঁটি ছেড়ে হোটেলে-বাসায় মার্কিন সেনারা আল্লাহর জিকিরে মন শীতল হয় আল্লাহর দাসত্বের মর্যাদা জগন্নাথপুরের বীর মুক্তিযোদ্ধাদের স্যালুট জানালেন এমপি কয়ছর আহমেদ হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ ছয় দেশের জাহাজে বাধা দেবে না ইরান: রিপোর্ট চোর সন্দেহে যুবককে না পেয়ে বাবা-মাকে মারধরের অভিযোগ, অপমানে মায়ের মৃত্যু পিয়ার আলী জামায়াত ইসলামির কেউ না

জগন্নাথপুরে গাড়ি চার্জের টাকা কম দেয়ায় চালককে পিটিয়ে হত্যা, আটক-১

  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরের সৈয়দপুর ঐশানকোা গ্রামে ব্যাটারি চালিত টমটম গাড়ির চার্জের টাকা কম দেয়ায় এমরান হোসেন (১৬) নামের এক চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
আজ শুক্রবার ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় পুলিশ একজন আটক করেছে।
নিহত এমরান হোসেন সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার দোয়ালিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের আলী হোসেনের ছেলে। তিনি জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর ঈশানকোণা গ্রামে ইউপি চেয়ারম্যান আবুল হাসানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে দীর্ঘদিন ধরে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৪ মার্চ সন্ধ্যায় সৈয়দপুর ঐশানকোণা গ্রামের বাদশা মিয়ার গ্যারেজে এমরান তার টমটম গাড়ি চার্জ করে। এসময় চার্জের নির্ধারিত টাকার চেয়ে ৫০ টাকা কম দেয়ার অভিযোগে বাদশার মিয়ার সঙ্গে চালকের বাকবিতণ্ডা হয়। ওই সময় বাদশা মিয়া ও তার প্রতিবেশী জাকির হোসেন (৩২) লোহার রড দিয়ে এমরানকে পিটিয়ে গুরুত্বর আহত করে। পরে তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজহাসপাতালে ভর্তি করা হয়। গত তিনদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ (২৭ মার্চ) সকালে সে মারা যায়। এঘটনায় পুলিশ জাকির হোসেনকে আটক করেছে।

স্থানীয় ইউপি সদস্য লুকু মিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এবিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com