1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম:
সাগরে নৌকাডুবি/ কান্না থামছে না জগন্নাথপুরের শায়েখের বৃদ্ধ বাবার যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ, ইরান যুদ্ধ নিয়ে ক্ষোভ ভূমধ্যসাগরে নৌকাডুবির নেপথ্যের চক্র খুঁজে বের করার নির্দেশ জগন্নাথপুরে পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত ইউরোপের স্বপ্ন ডুবল সাগরে, জগন্নাথপুরের ৫ তরুনের মৃত্যুতে এলাকায় শোকের মাতম ইসলামে মানবাধিকার নষ্টের কঠিনতর বিচার সুনামগঞ্জসহ দেশের ৬৪ জেলার চাঁদাবাজের তালিকা প্রস্তুত করেছে পুলিশ ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু ডেপুটি স্পিকারের নামে ভুয়া ফেসবুক পেজ, সংসদ সচিবালয়ের সতর্কতা বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউরোপের স্বপ্ন ডুবল সাগরে, জগন্নাথপুরের ৫ তরুনের মৃত্যুতে এলাকায় শোকের মাতম

  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
বিশেষ প্রতিনিধি:
লিবিয়া থেকে রাবারের বোটে করে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে সুনামগঞ্জের জগন্নাথপুরে পাঁচ তরুণের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শনিবার নৌকাডুবির ঘটনার পর তাদের মৃত্যুর খবর পরিবারের লোকজন জানতে পারেন। সাগরে এমন করুণ মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম চলছে।
৫ তরুণের মৃত্যুতে শুধু পরিবারের লোকজন কিংবা স্বজনরাই নয় পুরো জগন্নাথপুরবাসী শোকাহত।
 মারা যাওয়া তরুণরা হলেন জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া মাঝপাড়া গ্রামের দুলন মিয়ার ছেলে নাইম মিয়া (২৪), একই গ্রামের শামছুল হকের ছেলে ইজাজুল হক রেজা (২৩), রানীগঞ্জ ইউনিয়নের টিঁয়ারগাঁও গ্রামের আখলুছ মিয়ার ছেলে শায়েক আহমদ জয় (২৫) একই ইউনয়নের ইছগাঁও গ্রামের বশির মিয়ার ছেলে আলী আহমদ (২২) ও পাইলগাঁও (হাড়গ্রাম)গ্রামের প্রাক্তক শিক্ষক হাবিবুর রহমানের ছেলে আমিনুর রহমান (২৬)।
 আজ রোববার (২৯ মার্চ) দুপুরে সরজমিনে চিলাউড়া মাঝপাড়া গ্রামের নাইমের বাড়িতে গিয়ে কথা হয় তাঁর বাবা দোলন মিয়ার সঙ্গে। তিনি জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, জগন্নাথপুরের ইছগাঁও গ্রামের দালাল আজিজুল ইসলামের সঙ্গে গ্রিসে পাঠার জন্য ১৩ লাখ টাকার চুক্তিতে জানুয়ারি মাসে লিবিয়া যায় আমার ছেলে। সেখানে যাওয়ার কিছুদিন পর গ্রিসের গেম দেওয়ার কথা বলে আরও ৫ লাখ টাকা দাবী করে দালাল। দাবীকৃত টাকা পরিশোধ করার পরও গ্রিসে পাঠাতে টালবাহানা করে। অবশেষে ২১ মার্চ গেমে দেওয়া হয়। কথা ছিল গেমে দেওয়ার আগে আমাদেরকে জানানো হবে। কিন্তু আমাদের জানানো হয়নি। শনিবার জানতে পারি সাগরে আমার ছেলে মারা গেছে। তাঁর লাশ পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে।এঘটনায় তিনি দালালের বিচার দাবী করেন।
একই গ্রামের ইজাজুল হক রেজার বাড়িতে গিয়ে দেখা যায়, পিনপিনে নিরবতা। এলাকাবাসী ও স্বজনরা নিহত পরিবারের লোকজনকে সান্তনা দিচ্ছেন।
ইজাজুল হকের বাবা সামছুল হক কান্নাজড়িত কণ্ঠে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাতকের শক্তিগাঁও গ্রামের দালাল দুলাল মিয়ার মাধ্যমে ১২ লাখ টাকার চুক্তিতে ৩ মাস আগে লিবিয়া পাঠিয়েছিলাম আমার ছেলেকে। সেখান থেকে গ্রিসে পাঠানোর কথা। সব টাকা পরিশোধ করা হলেও গ্রিসে পাঠানো নিয়ে কালক্ষেপণ করতে থাকে দালাল। আমার ছেলে ঈদের আগে ‘বয়েস কলে’ জানায়, দালাল আমাকে খাওয়া দাওয়া দিচ্ছে না। খুবই কষ্ঠে আছি। আমার জন্য দোয়া । এরপর আমার ছেলের সঙ্গে আর কথা হয়নি। আমরা দালালের সঙ্গে অনেক চেষ্ঠা করেও তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারিনি। এখন শুনি আমার ছেলে মারা গেছে।
 স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল বলেন, গতকাল (শনিবার) রাতে খবর পেলাম আমার ইউনিয়নের একই গ্রামের দুই যুবক সাগরে খাবার ও বিশুদ্ধ পানির অভাবে মারা গেছে। তাদের মৃত্যুতে গ্রামের মানুষ শোকাহত। তিনি বলেন, ইউরোপের বিভিন্ন দেশে পাঠানের কথা বলে প্রতারণার মাধ্যমে দালাল চক্র লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। তাদের ফাঁদে দেশের হাজার হাজার পরিবার নিঃস্ব হচ্ছে। অকালে প্রাণ হারাচ্ছে শত শত যুবক। দ্রুত সব দালাল চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি।
 এদিকে পাইলগাঁও গ্রামের নিহত আমিনুর রহমানের বড় ভাই মিজানুর রহমান তাঁর ভাইয়ের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, দালালের মাধ্যমে বিদেশ যেতে আমাদের পরিবারের কেউ রাজি হবে না বুঝতে পেরে সে কাউকে না জানিয়ে লিবিয়া চলে যাওয়া। আমরা অনেক খোঁজাখুঁজির পরে একমাস আগে জানতে পারি সে লিবিয়াতে। সর্বশেষ ঈদের দিন আমার ভাই আব্বা-আম্মার সঙ্গে কথা বলেছে। এরপর আর কথা হয়নি। শনিবার তাঁর মৃত্যুর খবর জানতে পারি।
 খোঁজ নিয়ে জানা যায়, ইউরোপের গ্রিস যাওয়ার জন্য দালাল চক্রের সঙ্গে প্রত্যেককে ১২ লাখ টাকা করে চুক্তি করে ৩/৪ মাস পূর্বে তাঁরা লিবিয়ায় যান। সেখান থেকে গত ৬-৭ দিন পূর্বে রাবার বোটে গ্রিসের উদেশ্যে সাগরপথে যাত্রা করে অভিবাসীরা। (বোটের যাত্রাকে লোকজনের কাছে ‘গেম’ হিসেবে পরিচিত)। বোটে খাবার ও পানির সংকটের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে অনেকেই মারা যান। তাঁদের মধ্যে জগন্নাথপুরের পাঁজজনও আছেন। পরে তাঁদের লাশ সাগরে ফেলে দেওয়া হয়েছে। ওই যাত্রা থেকে বেঁচে ফেরা ব্যক্তিরা শনিবার গ্রিসের কোস্টগার্ডকে এ তথ্য জানিয়েছেন। তাদের মধ্যে জগন্নাথপুরের কয়েকজন ছিলেন। তাঁরা জানিয়েছেন মৃত্যুর খবর ।
 জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি, জগন্নাথপুরের ৫ জন যুবক মারা গেছেন। সাগরপথে মারা যাওয়া চিলাউড়া গ্রামে দুই যুবকের বাড়িতে এসেছি।বিস্তারিত তথ্য সংগ্রহে কাজ চলছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com