1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ৫ দালালের বিরুদ্ধে মামলা দায়ের টানা ৩ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান পদত্যাগ করলেন বিচারপতি রেজাউল হাসান সাগরপথে জগন্নাথপুরের ৫জনসহ ১২ জনের মৃত্যু, দালালের প্রলোভনে কেউ স্বেচ্ছায়, কেউ বাধ্য হয়ে সন্তানদের অবৈধ পথে প্রবাসে পাঠান আমানত রক্ষা মুমিনের উৎকৃষ্ট গুণ জগন্নাথপুর পৌর পূজা উদযাপন পরিষদ সন্মেলন সভাপতি প্রদীপ সূত্রধর সেক্রেটারি দ্বিপক কুমার দেব সাগরপথে জগন্নাথপুরের ৫জনসহ ১৮ বাংলাদেশির মৃত্যু/ পাচার চক্রের মূল দুই সদস্য শনাক্ত, মামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ আয়োজনে প্রস্তুত পাকিস্তান মানুষ দুনিয়ার মোহে ভুগে পাপে জড়ায় ‘দালালরা আমার ছেলেকে মেরে ফেলেছে’ জগন্নাথপুরের নাইমের মায়ের আহাজারি

জগন্নাথপুরে ৫ দালালের বিরুদ্ধে মামলা দায়ের

  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

স্টাফ রিপোর্টার::
লিবিয়া থেকে রাবারের বোটে করে ইউরোপের দেশ গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে জগন্নাথপুরের ৫ তরুণের মৃত্যুর ঘটনায় জগন্নাথপুর থানায় ৫ দালালের বিরুদ্ধে মামলা হয়েছে।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও গ্রামের নিহত আমিনুর রহমানের বাবা হাবিবুর রহমান বাদি হয়ে এ মামলা দায়ের করেন।
আসামিরা হলেন, ছাতক থানার গয়াসপুর গ্রামের মদরিছ মিয়ার ছেলে দুলাল মিয়া, জগন্নাথপুর উপজেলার ইছগাঁও গ্রামের মৃত মন্তাজ মিয়ার ছেলে আজিজুল ইসলাম, অজ্ঞাত বিলাল মিয়া, জসিম মিয়া ও এনাম মিয়া। এরমধ্য বিলাল মিয়াকে প্রধান আসামি করা হয়েছে।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ পাইলগাঁও গ্রামের আমিনুর রহমান মেঘনা গ্রপের এসআর হিসেবে জগন্নাথপুরে কাজ করত। কাজের সুবাদে পরিচয় হয়, মানবপাচারকারী দালাল চক্রের হোতা বিলাল মিয়ার ছোট ভাই দুলন মিয়ার সঙ্গে। সে জানায় আমার বড় ভাই পর্তুগাল থাকে। তিনি গ্রিসে লোক পাঠান। ‍তুমি যদি গ্রিসে যেতে চাও তাহলে ১১ লাখ টাকা দিতে হবে। বিষয়টি আমিনুর তাঁর বাবা কে জানালে তিনি এতে রাজি হয়নি। পরে আমিনুর তার জমানো টাকা দিয়ে গত জানুয়ারি মাসে লিবিয়া চলে যায়। সেখান যাওযার পর গ্রিসের জন্য দালালকে চুক্তি অনুয়ায়ী ১১ টাকা টাকা পরিশোধ করা হয়। গত ২৮ মার্চ অবৈধপথে নৌকায় করে সাগরপথে গ্রিসে উদেশ্যে জগন্নাথপুরের ৫জন ৩৮ বাংলাদেশিসহ ৪৫ জন যাত্রা করে। ৫-৬ থেকে সাগরে অবস্থান থাকাকালে খাবার ও বিশুদ্ধ পানির অভাবে ভূমধ্যসাগরে জগন্নাথপুরের ৫জন সহ ১৮ জন বাংলাদেশির মৃত্যু হয়। তাদের লাশ সাগরের পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে।

মামলার বাদী হাবিবুর রহমান বলেন, আমার ছেলে একটি বেসরকারি কোম্পানিতে এসআর পদে চাকুরি করত। কাজের সুবাদে মানবপাচারকারী চক্রের সঙ্গে তাঁর পরিচয় হয়। তাদের প্ররোচনায় সে আমাকে না জানিয়ে লিবিয়া চলে যায়। গত ২৮ মার্চ জানতে পারি, ভূমধ্যসাগরে খাবার ও পানির অভাবে আমার ছেলেসহ ১৮ বাংলাদেশি মারা গেছে। দালাল চক্রের সদস্যরা তাদের লাশ সাগরের পানিতে ভাসিয়ে দেয়। মানব পাচারকালে দালালদের বিরুদ্ধে আইনাগত ব্যবস্থা গ্রহণের জন্য আমি মামলা করেছি। মামলায় জগন্নাথপুরের নিহত ৪ তরুণের পরিবারের লোকজন সাক্ষী হয়েছেন। স্বাক্ষীরা তাদের ছেলেদেরকে গ্রীসে পাঠানোর জন্য মানবপাচারকারীরা একেক জনের কাছ থেকে ১২ থেকে ১৩ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন বলে মামলার বর্ণনায় রয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম বলেন, সাগরপথে জগন্নাথপুরের ৫ যুবকের মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় প্রেক্ষিতে পুলিশ কাজ শুরু করেছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com