1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

জগন্নাথপুরে ষাঁড়ের লড়াইয়ের অনুমোদন চেয়ে মানববন্ধন

  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৬১ Time View

স্টাফ রিপোর্টার-

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের মোহাম্মদগঞ্জ বাজার এলাকায় ষাঁড়ের লড়াইয়ের অনুমোদন চেয়ে মানববন্ধন করেছে স্থানীয় ষাঁড়ের লড়াই বাস্তবায়ন কমিটি। বুধবার বিকাল ৩টায় বাজারের একটি পয়েন্টে এই মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ষাঁড়ের লড়াই বাস্তবায়ন কমিটির সভাপতি খালিছ মিয়া চৌধুরী। একই কমিটির সিনিয়র সদস্য মুয়াদ খাঁনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন কমিটির সাধারণ সম্পাদক মো. রফিক উদ্দিন ও সদস্য কামরুল হোসেন।

বক্তব্য বক্তারা বলেন, গ্রাম বাংলার শত বছরের ঐতিহ্য হচ্ছে ষাঁড়ের লড়াই। গ্রামীণ মানুষ এই লড়াই দেখে আনন্দ উপভোগ করেন। বিগত বছরগুলোতে আমরা এই লড়াইয়ের সফল আয়োজন করেছি। কিন্তু গত বছর থেকে এই লড়াইয়ের অনুমোদন পাচ্ছি না। এটি সুস্পষ্ট সাংস্কৃতিক চর্চায় বাঁধা। দেশের বিভিন্ন অঞ্চলে এই খেলা হচ্ছে। নিয়ম অনুযায়ী আমরাও আবেদন করেছি। কিন্তু জেলাপ্রশাসক মহোদয় কেনো জানি আমাদের অনুমোদন দিচ্ছেন না। জগন্নাথপুর, ছাতক, বিশ্বনাথ ও সুনামগঞ্জের সংস্কৃতিমনা মানুষদের দাবি এ বছরও আমাদেরকে ষাঁড়ের লড়াই আয়োজন করার সুযোগ দেওয়া হোক। তারা বলেন, আমরা সর্বোচ্চ সতর্কতার সাথে, সব ধরণের বিশৃঙ্খলা এড়িয়ে এই আয়োজন করবো এবং সফল সমাপ্ত করবো। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না এ নিশ্চয়তা আমরা দিতে পারি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- জাহান মিয়া, সুমন মিয়া, জুবের আহমদ, জাহির মিয়া, শাহ জাহান মিয়া, হাবিব আহমদ রফিক, সাইফুল ইসলাম, রুমেল মিয়া, সেগুল মিয়া, মাহমদ মিয়া, সোহেল মিয়া ও হারুন মিয়া প্রমুখ এবিষয়ে জানতে চাইলে সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া বলেন, ষাঁড়ের লড়াই আইনীভাবে নিষিদ্ধ, তাই অনুমোদন দেওয়া হয়নি। আইনকে তো সবাই মানতে হবে। কেউ যদি আইন না মেনে এধরণের আয়োজন করে থাকেন সেটা তাদের ব্যাপার। এ বিষয়ে আমরা জানি না।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com