1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ব্যবসায়ী কমিউনিটি নেতা পঙ্কজ রায় আর নেই বিভিন্ন মহলের শোক টি-২০ ক্রিকেট লীগ বাসুদেববাড়ি আইডিয়াল ক্রিকেট ক্লাব আবারো চ্যাম্পিয়ান সুনামগঞ্জে পানির তোড়ে বাঁধ ভেঙে ফসলের ক্ষতি, হাজারো কৃষকের চেষ্টায় মেরামত পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক আজ , কঠোর নিরাপত্তায় ইসলামাবাদ ভালো কাজের শুভ সূচনা ও সমাপ্তি যেভাবে হয় ‘দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট’, হাসনাতকে স্পিকার সংসদের সাউন্ড সিস্টেম/ অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ অনুসন্ধানে দুদক হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০ যুদ্ধবিরতি, ডেমোক্র্যাটরা দেখছেন ট্রাম্পের হার, সমর্থন করছেন রিপাবলিকানরা

টি-২০ ক্রিকেট লীগ বাসুদেববাড়ি আইডিয়াল ক্রিকেট ক্লাব আবারো চ্যাম্পিয়ান

  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

সুমিত রায়-
জগন্নাথপুর উপজেলা টি-২০ ক্রিকেট লীগ-এ দারুণ সাফল্য অর্জন করেছে বাসুদেববাড়ি আইডিয়াল ক্রিকেট ক্লাব। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়নসহ মোট পাঁচবার শিরোপা জিতে নিজেদের আধিপত্য আবারও প্রমাণ করেছে দলটি।
১৬টি দলের অংশগ্রহণে জমজমাট এই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় বাসুদেববাড়ি আইডিয়াল ক্রিকেট ক্লাব এবং ইসাকপুর ক্রিকেট ক্লাব। শনিবার জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে টসে জিতে ইসাকপুর ক্রিকেট ক্লাব প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে ইসাকপুর দল নির্ধারিত ওভারের আগেই সবকটি উইকেট হারিয়ে ১০০ রান সংগ্রহ করে। ফলে জয়ের জন্য বাসুদেববাড়ি আইডিয়াল ক্রিকেট ক্লাবের লক্ষ্য দাঁড়ায় ১০১ রান। জবাবে ব্যাট করতে নেমে বাসুদেববাড়ি আইডিয়াল ক্রিকেট ক্লাব ১৬.২ ওভারে ৬ উইকেট হারিয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় এবং শিরোপা নিশ্চিত করে। খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ জগন্নাথপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি আবু হুরায়রা ছাদ মাষ্টার, সমাজসেবক মোঃ আলিফ মিয়া, সমাজসেবক মাওলানা জয়নাল আবেদীন সহ ক্রিকেট অ্যাসোসিয়েশনপর নেতৃবৃন্দ। উল্লেখ্য এই জয়ের মাধ্যমে বাসুদেববাড়ি আইডিয়াল ক্রিকেট ক্লাব আবারও প্রমাণ করেছে যে তারা জগন্নাথপুর উপজেলার অন্যতম সেরা ক্রিকেট দল।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com