1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ব্যবসায়ী কমিউনিটি নেতা পঙ্কজ রায় আর নেই বিভিন্ন মহলের শোক টি-২০ ক্রিকেট লীগ বাসুদেববাড়ি আইডিয়াল ক্রিকেট ক্লাব আবারো চ্যাম্পিয়ান সুনামগঞ্জে পানির তোড়ে বাঁধ ভেঙে ফসলের ক্ষতি, হাজারো কৃষকের চেষ্টায় মেরামত পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক আজ , কঠোর নিরাপত্তায় ইসলামাবাদ ভালো কাজের শুভ সূচনা ও সমাপ্তি যেভাবে হয় ‘দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট’, হাসনাতকে স্পিকার সংসদের সাউন্ড সিস্টেম/ অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ অনুসন্ধানে দুদক হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০ যুদ্ধবিরতি, ডেমোক্র্যাটরা দেখছেন ট্রাম্পের হার, সমর্থন করছেন রিপাবলিকানরা

ব্যবসায়ী কমিউনিটি নেতা পঙ্কজ রায় আর নেই বিভিন্ন মহলের শোক

  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টার – জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সিনিয়র সহ সভাপতি জগন্নাথপুর বাজারের প্রাচীনতম ব্যবসা প্রতিষ্ঠান রায় স্টোরের মালিক পঙ্কজ কুমার রায়(৭৮) আর নেই। শনিবার সকাল ৯ টা ২৬ মিনিটে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তিনি স্ত্রী এক ছেলে এক মেয়ে অসংখ্য আত্বীয় স্বজন গুনগাহী রেখে গেছেন। উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে তা়ঁর শবদেহে শ্রদ্ধা নিবেদন শেষে বিকেলে নিজ বাড়িতে তাঁর শেষকৃত্যনুষ্ঠান সম্পন্ন হয়। তাঁর ছোটভাই পিষুষ রায় কালার তত্বাবধানে ভাতিজা কল্যান কান্তি রায় সানী ধর্মীয় বিধি মোতাবেক শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন করেন।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর এম আহমেদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য , সুনামগঞ্জ জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুনাগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা সাদ মাষ্টার,সাবেক ছাত্রনেতা নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক এম এ কাদির, বিএনপি নেতা সুজাতুর রেজা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহমেদ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রনয় কান্তি সূত্রধর খোকন সাধারণ সম্পাদক সুধাংশু শেখর রায় বাচ্ছু, উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি বিজন কুমার দেব, সাধারণ সম্পাদক বিভাষ দে,পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ সূত্রধর সাধারণ সম্পাদক দ্বিপক কুমার দেব,কমিউনিটি নেতা সতীশ গোস্বামী, হীরা মোহন দেব, সুজিত কুমার রায়, জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র,শশী কান্ত গোপ, শিক্ষক নেতা রূপক কান্তি দে, জগন্নাথপুর প্রেসক্লাব যুগ্ম সম্পাদক অমিত দেব, জগন্নাথপুর পৌরসভার সাবেক কাউন্সিলর সফিকুল হক,সাফরোজ ইসলাম, গিয়াস উদ্দিন,সমাজকর্মী মাহতাবুল হাসান সমুজ,আব্দুল কাইয়ুম,আজাদ আলী,জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূঁইয়া,বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক মশাহিদ আহমেদ ভূঁইয়া প্রমুখ শোকবার্তায় নেতৃবৃন্দ তাঁর আত্মার শান্তি কামনা করে শোক সমতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com