1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
চট্রগ্রামে বন্যার্তদের মধ্যে জগন্নাথপুরের মাতৃভূমি ফাউন্ডেশনের ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ গাজী নজরু‌লের এম‌পি পদ বা‌তি‌লে স্পিকার-ইসিকে জামায়া‌তের চি‌ঠি জগন্নাথপুরে আইন শৃঙ্খলা কমিটির সভায়-মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করছেন ‘আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে’ ষাটোর্ধ্ব বয়সে আবারো গ্রাজুয়েশন লন্ডনে শিক্ষক সৈয়দ জহুরুল হক সংবর্ধিত জগন্নাথপুরে দুই মাদকসেবীকে কারাদণ্ড, ৫ দোকানিকে অর্থদণ্ড দাবি আদায়ে অনড় ‘ককরোচ’ পার্টি দিল্লির রাজনীতিতে নয়া সমীকরণ সুদ অর্থনৈতিক বৈষম্য বয়ে আনে জগন্নাথপুর পৌরসভার বাজেট ঘোষণা

আবারও ভেঙে গেল জগন্নাথপুরের সেই বেইলি সেতুর পাটাতন

  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ২১ Time View

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-জগন্নাথপুর-আউশকান্দি-ঢাকা আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর উপজেলা নলজুর নদের কাটাগাঙ্গের ওপর বেইলি সেতুর পাটাতন আবারও ভেঙে গেছে।

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে সেতুর পাটাতন ভেঙে যাওয়ায় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে সুনামগঞ্জে আসা যানবাহন আটকা পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী সাধারণ। তবে ৭ ঘন্টা পর মেরামত শেষে আবার সেতু দিয়ে যানচলাচল করছে।

সরেজমিনে সেতুতে গিয়ে দেখা গেছে, সুনামগঞ্জ- ঢাকা আঞ্চলিক এ মহাসড়কের বেইলি সেতুর দুটি পাটাতনের জোড়া খুলে নিচের দিকে দেবে গেছে। নিচের অংশের স্টিলও ভেঙে গেছে। সেতুর উভয়পাড়ে বড় বড় পরিবহনের কয়েকটি গাড়ি আটকা পড়েছে।

পাবনা থেকে আসা নিজাম উদ্দিন নামের এক শ্রমিক সর্দার বলেন, আমরা ৩৮ জনের একটি টিম ধান কাটার জন্য সুনামগঞ্জে যাচ্ছিলাম। সেতুটি ভাঙার কারণে এখন মাথায় করে আমাদের সাথে থাকা মালামাল পাড় করতে হচ্ছে। চরম দুর্ভোগে পড়েছি আমরা।

সিএনজি চালক সুহেল মিয়া বলেন, গত চার বছর ধরে দুই দিন পর পর সেতুটির বিভিন্ন অংশ ভেঙে যায়; খু্লে যায়। ফলে এ সড়কে চলাচলকারী সবাইকে চরম দুর্ভোগ পোহাতে হয়। কবে যে এ দুর্ভোগ শেষ হবে কেউ যানে না।

এ ব্যাপারে সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন বলেন, ব
মেরামত কাজ শেষে বিকেল ৪টা থেকে আবার যানচলাচল শুরু হয়েছে। নতুন সেতু নির্মাণে দরপত্র প্রক্রিয়া শেষে ফাইল মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই মাসখানেকের মধ্যে কাজ শুরু হবে।

উল্লেখ্য, সুনামগঞ্জ-পাগলা-জগন্নাথপুর-আউশকান্দি-ঢাকা আঞ্চলিক এ মহাসড়কে জগন্নাথপুর উপজেলার ইছগাঁও নামক স্থানে বহমান নলজুর নদীর উপর (কাটাগাঙ্গ) ২০১২ একটি বেইলি সেতুটি নির্মাণ করা হয়। পরে ২০১৭ সালের ১৩ জুন সেতুটির দক্ষিণ অংশের অ্যাপ্রোচের মাটি ধসে গর্তের সৃষ্টি হয়। একই বছরে ১৩ জুলাই আবার মাটি ধসে একই স্থানে দ্বিতীয় বার গর্তের সৃষ্টি হলে অ্যাপ্রোচে অতিরিক্ত স্টিল দিয়ে মেরামত কাজ করা হয়। পরে আবার ২০২২ সালে ১৫ জুলাই সেতুটির উত্তর অংশের অ্যাপ্রোচের মাটি ধসে গর্তের সৃষ্টি হলে অ্যাপ্রোচে অতিরিক্ত স্টিল দিয়ে মেরামত কাজ করা হয়।২০২৩ সালের ২২ আগস্ট সেতুটি ভেঙে সিমেন্টরোঝাই একটি ট্রাক ডুবির ঘটনায় চালক ও তাঁর সহকারি নিহত হন। ওই সময় এক সপ্তাহও এ সেতু দিয়ে যানচলাচল বন্ধ ছিল। পরে সেতুটির দুই মাথায় টাঙিয়ে দেওয়া হয় সতর্কতার সাইনবোর্ড। ঘোষণা করা হয় ঝুকিপূর্ণ সেতু। তবুও প্রতিনিয়ত নিষেধাজ্ঞা অমান্য করে চলে ভারী যানবাহন। এতে কয়েকদিন পর পর সেতুটির পাটাতন ভেঙে যানচলাচল বন্ধ হয়ে পড়ে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com