1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

জগন্নাথপুরে ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৯২ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে মালবোঝাই একটি দ্রুত গামী ট্রাকের চাপায় শাহরিয়ার হোসেন (১৮) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। শুক্রবার রাতে ১০টার দিকে পৌরশহরের ইকড়ছই অটোরিকশা স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা একটি মালবাহী দ্রুতগামী ট্রাক বিপরিত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মোটরসাইকেলের চালক ছিটকে পড়ে ট্রাকের পিছনের অংশের ভেতরে ঢুকে যায়।
স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। মরদেহের শরীরের নিচের অংশ শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় গেছে। নিহত শাহরিয়ার সিলেটের বিশ্বনাথ উপজেলার তেঘরি (নোয়াগাঁও) গ্রামের কমলা মিয়ার ছেলে। তাঁরা ইকড়ছই এলাকায় বসবাস করে আসছিল।

এদিকে ক্ষুব্দ উত্তেজিত জনতা ট্রাক আটকে বিক্ষোভ করতে থাকেন মহাসড়কে। এসময় বিক্ষোভকারীরা ট্রাক ভাংচুরের চেষ্ঠা করেন। করেছে। ওই সময় সড়কে যানচলাচল বিঘ্নিত হয়। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুঁটে এসে সড়কে শৃঙ্খলা ফেরানোর চেষ্ঠা চালিয়ে প্রায় দেড় ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রনে আসনে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস বলেন, খুবই গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। পেটের নাড়িভুঁড়ি সব বের হয়ে গিয়েছিল। সিলেটে পাঠানো চেষ্টা করা হয়; কিন্তু ১০-১২ মিনিটের মধ্যে সে মারা যায়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করেছে। ময়নাতদন্তের জন্য আজ শনিবার সকালে মরদেহ সুনামগঞ্জ মর্গে হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com