1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

সাংবাদিক শংকর রায়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১০৯ Time View

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর প্রেসক্লাবের আমৃত্যু সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি শংকর রায়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। দিনটি উপলক্ষে পরিবারের পক্ষে থেকে নানা কর্মসুচি গ্রহণ করা হয়েছে।
প্রয়াত সাংবাদিক শংকর রায় ১৯৮২ সালে সিলেট থেকে প্রকাশিত সাপ্তাহিক দেশ বার্তা পত্রিকায় জগন্নাথপুর প্রতিনিধি হিসেবে সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন। এরপর তিনি জাতীয় দৈনিক খবর, সিলেট বানী, খবর গ্রুপের চিত্রবাংলাসহ বিভিন্ন ম্যাগাজিনে কাজ করেছেন। ১৯৯৭ সালে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিষ্ঠাকাল থেকে জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি হিসেবে আমৃত্যু কর্মরত ছিলেন। এছাড়াও তিনি সিলেটের দৈনিক উত্তর পূর্ব পত্রিকায় জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি হিসেবে সাথে দায়িত্ব পালন করেছেন। প্রবীণ এই সাংবাদিক ১৯৮৬ সালে জগন্নাথপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা অর্থ সম্পাদক ছিলেন। পরবর্তীতে তিনি সাধারণ সম্পাদকের দায়িত্বপালন করেন। এরপর তিনি ১৯৯০ সাল থেকে জগন্নাথপুর প্রেসক্লাবের আমৃত্যু সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। সক্রিয় সাংবাদিকতার কারণে ২০১০ সালে দৈনিক মানবজমিন পত্রিকার সেরা দশ প্রতিনিধির একজন হিসেবে পুরস্কৃত হন।২০২৪ সালের ২২ এপ্রিল মধ্য রাতে হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। পরদিন ২৩ এপ্রিল তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয় রেখে গেছেন। প্রয়াত শংকর রায়ের ছেলে শাওন রায় জানান, বাবার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর দিনে তাঁর আত্মার শান্তি কামনায় ধর্মীয় বিধি অনুসারে পারিবারিক নানা আয়োজন রয়েছে। এতে অংশ গ্রহণ করে তাঁর আত্মার শান্তি কামনায় সকলের দোয়া আশীর্বাদ কামনা করেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com