1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
খাদ্যে ভেজাল : মানুষের জীবন নিয়ে এক নির্মম প্রতারণা ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ জগন্নাথপুরে যে সব কর্মসুচি পালিত হবে হবিগঞ্জে মোবাইল চু রি নিয়ে দু’গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করা প্রাইভেট শিক্ষক রাজিবের নেশা দোয়ারাবাজারে বালু তোলায় বাধা, জমির দখল নিতে ফসল বিনষ্ট ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপযাপন উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুুতিসভা মানুষ কেন ইবাদতে ভারসাম্য হারিয়ে ফেলে জগন্নাথপুরে ৫৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীর অংশগ্রহণে শেষ হলো মেধাবৃত্তি পরীক্ষা হবিগঞ্জে জাতীয় গ্রিডের  ৪ হাজার ২৯২ লিটাৃর কনডেনসেট চুরি

পর্যায়ক্রমে বন্ধ কলকারখানাগুলো চালু করার উদ্যোগ গ্রহণ করেছি :প্রধানমন্ত্রী

  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৫৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে অনেকগুলো কলকারখানা, বিগত বছরগুলোতে যেগুলো বন্ধ হয়ে গেছে- পর্যায়ক্রমিকভাবে আমরা সেই কলকারখানাগুলো চালু করার উদ্যোগ গ্রহণ করেছি। মহান মে দিবস উপলক্ষে শুক্রবার রাজধানীর নয়াপল্টনে শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘শুধু এই বন্ধ কলকারখানাগুলো চালু হলেই সকল শ্রমিককের কর্মসংস্থান হবে না, সেটা আমারা জানি। এই শ্রমিকদের পাশাপাশি আরও বহু লক্ষ হাজার বেকার এখন এই দেশে রয়ে গেছে। যাদের জন্য দেশে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে তাদের বিদেশেও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বিদেশি বিনিয়োগকারীসহ দেশীয় বিনিয়োগকারীর সঙ্গে এরইমধ্যে আলাপ আলোচনা শুরু করেছি। আমরা তাদেরকে উৎসাহ প্রদান করছি। আমরা তাদের বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করছি।’

বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘শ্রমিকরা যদি ভালো থাকে, তাহলে বাংলাদেশ ভালো থাকবে। আমরা জানি কৃষকরা যদি ভালো থাকে, তাহলে বাংলাদেশ ভালো থাকবে। অর্থাৎ সাধারণ খেটে খাওয়া মানুষ যখন ভালো থাকবে তখনই বাংলাদেশ ভালো থাকবে।’
সূত্র-মানব জমিন

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com