1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

হবিগঞ্জে মোটরসাইকেলের পেছনে গাড়ির ধাক্কা, প্রাণ গেল দুই বন্ধুর

  • Update Time : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৫৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) ভোরে মাধবপুর উপজেলার নোয়াপাড়া সাহেবনগর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আশিক আহমেদ (২৫) ও আবুল বাশার (৩৫)। আশিক ঢাকার খিলক্ষেত এলাকার মো. সেলিম মিয়া-হাফেজা আক্তার দম্পতির ছেলে। আবুল বাশার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বাগবের এলাকার মো. আব্দুল বাতেন-আনোয়ারা বেগম দম্পতির সন্তান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে মোটরসাইকেলে করে আশিক ও আবুল বাশার সিলেটের উদ্দেশে রওনা দেন। পথে নোয়াপাড়া সাহেবনগর গেট এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি গাড়ি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশিক আহমেদকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর আনুমানিক ৫টার দিকে আবুল বাশার মারা যান।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নিহতদের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সূত্র-সিলেটভিউ.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com