1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জগন্নাথপুরে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাস্তায় দাঁড়িয়ে ভাঙচুর করার রাজনীতির দিন এখন নেই: প্রধানমন্ত্রী তাহিরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলায় যুবক নিহত, আহত ৪ জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড

দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি আমিনুর রহমান জিলু গ্রেপ্তার, জগন্নাথপুর প্রেসক্লাবের নিন্দা

  • Update Time : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১৫৬ Time View

স্টাফ রিপোর্টার::

জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি আমিনুর রহমান জিলু (৪০)  গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের উপ পরিদর্শক আব্দুল বাতেনের নেতৃত্বে তাকে থানারোডস্হ তাঁর নিজস্ব পেশাগত কার্যালয় থেকে তুলে নেয়া হয়। আমিনুর রহমান জিলু জগন্নাথপুর প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দায়িত্বরত রয়েছে।

 

সাংবাদিক আমিনুরের পরিবারের অভিযোগ কোন ধরনের তদন্ত ছাড়াই ফিল্মিস্টাইলে নিজ অফিস থেকে তাকে তুলে নেয়ার ঘটনায় তাঁরা উদ্বিগ্ন।

জগন্নাথপুর থানা পুলিশ স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানায়, সাইবার ট্রাইব্যুনালে জগন্নাথপুর গ্রামের মৃত ইসকন্দর আলীর ছেলে জহিরুল ইসলাম লাল মিয়ার দায়েরকৃত একটি মামলার প্রেক্ষিতে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।

 

সাংবাদিক জিলুর মামা আবদুল হেকিম এই গ্রেপ্তারকে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক দাবি করে বলেন, আমার ভাগিনা দীর্ঘদিন ধরে এলাকায় অত্যন্ত সততা ও বস্তুনিষ্ঠতার সাথে সাংবাদিকতা করে আসছে। সম্প্রতি জহিরুল ইসলাম লাল মিয়ার বিরুদ্ধে এক ধর্ষিতা নারীর আপোষের টাকা আত্মসাতের অভিযোগে একটি সংবাদ করেন।এতে প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে একটি মিথ্যা সাজানো মামলা করেন। ডিবি পুলিশ কোন তদন্ত ছাড়াই তাকে গ্রেপ্তার করেছে। তারা এ ঘটনার প্রতিবাদ জানান এবং, প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করছেন।

 

এদিকে সাংবাদিক আমিনুর রহমান জিলুকে গ্রেপ্তারের ঘটনায় গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। জগন্নাথপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তি দাবি জানিয়েছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কণ্ঠরোধ করতেই অত্যন্ত পরিকল্পিতভাবে এই হয়রানিমূলক মামলার আশ্রয় নেওয়া হয়েছে। একজন কর্মরত সাংবাদিককে কোনো রকম সুষ্ঠু তদন্ত ছাড়া এভাবে কার্যালয় থেকে তুলে নিয়ে যাওয়া অত্যন্ত উদ্বেগজনক এবং স্বাধীন গণমাধ্যমের ওপর বড় আঘাত। অবিলম্বে আমিনুর  জিলুর বিরুদ্ধে দায়েরকৃত সাজানো মামলা প্রত্যাহার করে তাকে মুক্তি দেয়ার দাবী জানানো হয়। অন্যতায় স্থানীয় সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

বিবৃতিদাতারা হলেন- জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, সহ-সভাপতি আব্দুল হাই, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, কোষাধ্যক্ষ জামাল উদ্দিন বেলাল, দপ্তর সম্পাদক গোলাম সারোয়ার, ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবির, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক সিপন, কার্যনির্বাহী সদস্য আলী আহমদ, জুয়েল আহমদ, গোবিন্দ দে, হিফজুর রহমান তালুকদার জিয়া, সদস্য অরুপ সরকার, শাহ এস এম ফরিদ, হুমায়ুন কবির ফরিদী, মুকিম আহমদ, বিপ্লব দেব নাথ, সুমিত রায়, আল-আমিন ইসলাম এবং দুলন মিয়া।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com