1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন জগন্নাথপুরের মালিক ও ছালেহা

  • Update Time : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৪৮ Time View

স্টাফ রিপোর্টার:;
সুনামগঞ্জ জেলায় প্রাথমিক শিক্ষায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ ও মহিলা) হিসেবে নির্বাচিত হয়েছেন জগন্নাথপুর উপজলার মোহাম্মদ আব্দুল মালিক ও মোছাম্মৎ ছালেহা পারভীন।

আজ বুধবার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ ও মহিলা) পৃথক ক্যাটাগরিতে তাঁদেরকে নির্বাচিত ঘোষণা করেছে সুনামগঞ্জ জেলা বাছাই কমিটি। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও বাছাই কমিটি সভাপতি মোহাম্মদ মিনহাজুর রহমান।
জানা গেছে, গত ১৯ মে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) ক্যাটাগরিতে লুদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মালিক ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) ক্যাটাগরিতে হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাম্মৎ ছালেহা পারভীন জগন্নাথপুর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হন। পরে তাঁরা ২০ মে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
শিশু-শিক্ষার মান উন্নয়নে শ্রেষ্ঠ ওই দুই শিক্ষক আজীবন কাজ করে যাবেন বলে জানান। তাঁদের এ অর্জনে জগন্নাথপুর উপজেলার প্রাথমিক শিক্ষা পরিবারসহ সর্বমহলে আনন্দ বিরাজ করছে।##

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com