1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

ময়মনসিংহে শিশুকে ধর্ষণ-হত্যা, ৩ জনের মৃত্যুদণ্ড

  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৪৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ময়মনসিংহ জেলায় ধোবাউড়ায় শিশু নিছামনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। তিনজনকে মৃত্যুদণ্ড এবং একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে মামলার রায় ঘোষণা করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সুদীপ্তা সরকার।

আসামি আরিফ, রাকিব ও সাইমকে ফাঁসির আদেশ, সেই সঙ্গে প্রত্যেককে ২ লাখ করে টাকা জরিমানা করেন। অপর অপ্রাপ্তবয়স্ক আসামি মারুফকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক মেজবাহ উদ্দিন আহমেদ ১০ বছরের কারাদণ্ড প্রদান করেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকরের দাবি জানান নিছামনির মা-বাবা।

তবে রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মকবুল হোসেন সরকার।

গত ১৪ জুন বিকেলে ধোবাউড়ায় নিছামনিকে সংঘবদ্ধ ধর্ষণের পর নদীতে ফেলে হত্যা করা হয়। পরদিন ১৫ জুন নিছামনির বাবা ধোবাউড়া থানায় মামলা করেন। ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে মামলার মাত্র ৯ দিনের মাথায় ২৩ জুন ৪ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ। আজ উভয় পক্ষের শুনানি শেষে ঘটনার ২৫ দিনের মাথায় রায় ঘোষণা করা হয়েছে।
সূত্র-দেশ রূপান্তর

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com