1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ

  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৩৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগ দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার পর থেকে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব এলাকায় জড়ো হতে শুরু করেন। পরে বেলা ১১টা ৪০ মিনিটের দিকে তারা সড়কে নেমে ধানমন্ডি থেকে নিউমার্কেটমুখী সড়ক অবরোধ করেন।

ঢাকা কলেজ ও আশপাশের কলেজের শিক্ষার্থীদের অবরোধের ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সায়েন্স ল্যাব ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। অনেক যাত্রীকে গাড়ি ছেড়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক, মিলনের পদত্যাগ’, ‘ভোগান্তির দায় নিতে হবে’, ‘বন্যা-জলাবদ্ধতায় পরীক্ষা নয়’সহ বিভিন্ন স্লোগান দেন।

তাদের হাতে পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

শিক্ষার্থীদের অভিযোগ, বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় না নিয়েই সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়া হয়েছে। এতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার পরীক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

তারা বলেন, কোথাও জলাবদ্ধতা, কোথাও দীর্ঘ যানজট এবং কোথাও যোগাযোগ সমস্যার কারণে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে দুর্ভোগ পোহাতে হয়েছে। অনেক শিক্ষার্থী নির্ধারিত সময়ের অনেক আগেই বাসা থেকে বের হলেও নানা প্রতিবন্ধকতার কারণে সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেননি।

এ সময় আন্দোলনে শিক্ষার্থীরা বেশ কিছু দাবি জানান। তা হলো-

১. পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে পারেনি তাদের যেন পুনরায় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।

২. কিছুদিনের জন্য পরীক্ষা স্থগিত রাখতে হবে।

৩. সোমবারের পরীক্ষায় প্রশ্নপত্রে থাকা ভুলের জন্য সঠিক সমাধান দিতে হবে।

৪. এমসিকিউ এবং সিকিউ একসঙ্গে পাশ দিতে হবে।

৫. এইসএসসি পরীক্ষায় কেউ যদি অকৃতকার্য হয় তার জন্য এক মাসের মধ্যে সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করতে হবে।

শিক্ষার্থীরা আরও বলেন, প্রায় ১২ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেনি। এমন প্রাকৃতিক দুর্যোগের সময় পরীক্ষা নেওয়া কতটা যৌক্তিক। গতকালের বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে শিক্ষার্থীদের ভোগান্তি।

শিক্ষার্থীদের অভিযোগ শিক্ষামন্ত্রী একটি ফোনকলে তাদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করেছেন। তাদের অভিযোগ শিক্ষামন্ত্রী বলেছেন, তারা ফার্মের মুরগির মতো ফলে দু ফোটা বৃষ্টিতে জ্বর উঠে যায়। এর প্রতিবাদে তারা ‘তুমি কে, আমি কে, ফার্মের মুরগি’ এমন স্লোগান দেন।

পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য তাদেরকে বোঝাতে গেলেও শিক্ষার্থীরা জানান তারা অবস্থান থেকে সরবেন না। শিক্ষার্থীরা হুশিয়ারি দেন, তাদের দাবি মানা না হলে তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। সূত্র এশিয়া পোষ্ট.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com