1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

ত্রিমুখী মোটরসাইকেলের সংঘর্ষে ৩ যুবক নিহত

  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৪৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হবিগঞ্জের আজমিরীগঞ্জে ৩টি মোটরসাইকেলের সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। একইসঙ্গে দুজন গুরুতর আহত হয়। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে উপজেলার জলসুখা ইউনিয়নের নির্মাণাধীন আজমিরীগঞ্জ-শাল্লা আঞ্চলিক মহাসড়কের জলসুখা ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর গ্রামের চন্দন দাসের ছেলে অন্তর (২৫), বানিয়াচং উপজেলা সদরের আমিরখানী মহল্লার লস্করবাড়ির ফুল মিয়ার ছেলে তানভীর (২৫) এবং একই বাড়ির নুরুল লস্করের ছেলে আবিদুল লস্কর (২২)৷ এছাড়া আহতরা হলেন, চুনারুঘাট উপজেলার শেখেরগাও গ্রামের আব্দুস শহিদের ছেলে সাহিদুল ইসলাম বাচ্চু (৩৫) ও চুনারুঘাট উপজেলার গোছাপাড়া গ্রামের আব্দুর জব্বারের ছেলে মিজান মিয়া (২৭)৷ আহতদের দুজনই বু্যরো বাংলাদেশের কর্মচারি৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির ৩টি মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত চারজনকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন। আহত বাকি দুজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার খবর পেয়ে আজমিরীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন৷ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আজ‌মিরীগঞ্জ থানার ওসি মো. আকবর হোসেন ঘটনার সত‌্যতা নিশ্চিত করেন। সূত্র-কালবেলা.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com