1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

মাদকসহ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার গ্রেপ্তার

  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইসমাইল আল রাজিবকে ৫০টি ইয়াবা বড়িসহ আটক করেছে রায়পুরা থানা-পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার পৌর তুলাতলী মোড় এলাকায় সিএনজি থেকে তাঁকে আটক করা হয়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশ তুলাতলী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ডা. ইসমাইল আল রাজিবকে আটক করা হয় এবং তাঁর দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।’

ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চিকিৎসক ইয়াবা সেবনের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করার প্রস্তুতি চলছে।

আটককৃত চিকিৎসকের স্ত্রী ডা. ফাহিমা শারমিন হানি বলেন, ‘পূর্ববিরোধকে কেন্দ্র করে আমার স্বামীকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।’ সূত্র-আজকের পত্রিকা.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com