1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬ দলিল সই, সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন ঋতুর পরিবর্তন আল্লাহর অসীম ক্ষমতার এক অনন্য নিদর্শন বাংলাদেশ এখন আর অদক্ষ শ্রমিক বি‌দে‌শে পাঠাবে না : প্রবাসী কল্যাণমন্ত্রী জগন্নাথপুরে সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে ২, আটক চারজন কারাগারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জগন্নাথপুরে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ৩ জগন্নাথপুরে বিদ্যুৎ চুরি করে চলছিল ‘ইজিবাইক গ্যারেজ ও দোকানপাট’, ৩ লাখ ৬১ হাজার টাকা জরিমানা হবিগঞ্জে আইফোন ১১-এর লোভে বন্ধুকে হত্যা লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি এইচএসসির ফল প্রকাশ হবে ৩১ অক্টোবর

ভাড়া বাসায় ইয়াবার ব্যবসা, দম্পতিসহ আটক ৩

  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১২১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

নীলফামারীর ডিমলা উপজেলা সদরে অভিযান চালিয়ে ১০৫টি ইয়াবাসহ এক দম্পতিসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার বাবুর হাট হোলারজুম্মা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন ডোমার উপজেলার কৃষি কলেজপাড়া এলাকার মো. সবুজ রহমান (৩১), তার স্ত্রী মোছা. জিবন্নাহার বিথী (২৫) এবং একই উপজেলার মেলাপাঙ্গা এলাকার বাসিন্দা মো. সহিদুল ইসলাম (৩৪)। সবুজ ও জিবন্নাহার বিথী ডোমারের স্থায়ী বাসিন্দা হলেও ডিমলা সদরের হোলারজুম্মা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা থানা-পুলিশের সহযোগিতায় ডিবির একটি দল বাবুর হাট এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ভাড়া বাসা থেকে ওই তিনজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১০৫টি ইয়াবা উদ্ধার করা হয়।

নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) ইমরান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ডিমলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সূত্র ইত্তেফাক

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com