1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

ইরানে রাতভর মুহুর্মুহু হামলা যুক্তরাষ্ট্রের

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

টানা প্রায় ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় (ইস্টার্ন টাইম) অনুযায়ী রাত ৮টার (বাংলাদেশের স্থানীয় সময় ভোর ৬টা) দিকে শুরু হয়েছে অভিযান।

হামলা শুরুর পর মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম থেকে দেওয়া এক বার্তায় বলা হয়েছে, “আগের দিন (বুধবার) মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরানের হামলার উপযুক্ত জবাব দিতে আজকের এই অভিযান শুরু হয়েছে।”

সামুদ্রিক জাহাজ চলাচল বিষয়ক ব্রিটিশ নিরাপত্তা সংস্থঅ অ্যামব্রের কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, গতকাল বুধবার বাংলাদেশ সময় ভোরের দিকে মিসরের ভূমধ্যসাগরীয় উপকূলের বন্দর দামিয়েত্তায় যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি গ্যাসবাহী ট্যাংকার জাহাজে আঘাত হানে একটি ইরানি ড্রোন। এতে বন্দরে আগুন ধরে যায়। সে সময় মার্কিন ও সৌদি সেনাবাহিনী যৌথভাবে ইরাকের পূর্বাঞ্চলে ইরানপন্থি সামরিক গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে বিমান অভিযান পরিচালনা করছিল।

মিসরের বন্দরে যুক্তরাষ্ট্রের ট্যাংকার জাহাজে যে সময় ড্রোন হামলা ঘটে, তার কাছাকাছি সময় জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছিল ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা আইআরজিসি।

গতকাল এক বিবৃতিতে মিসরের পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রণালয় দামিয়েত্তা বন্দরে আগুন লাগার তথ্য স্বীকার করেছে, তবে ড্রোন হামলা বিষয়ক কোনো তথ্যের উল্লেখ মন্ত্রনালয়ের বিবৃতিতে ছিল না।

এদিকে ইরানে মার্কিন বাহিনীর কয়েক ঘণ্টা আগে ওয়াশিংটনের হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, “জর্ডানে আমাদের সেনাঘাঁটিতে ইরান হামলা করেছে। এখন আমাদের পালা। আমাদের জবাব খুব কঠিন হবে।”

তবে তিনি এও বলেছিলেন যে তেহরানের সঙ্গে একটি শান্তিচুক্তি করার প্রচেষ্টা অব্যাহত রাখবে ওয়াশিংটন।

সূত্র-ইত্তেফাক.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com