1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁদা দিতে অস্বীকৃতি, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা লুদরপুরে নাজিম উদ্দিন হত্যাকাণ্ড, মাছুমকে প্রধান আসামি করে ৯ জনের নামে হত্যা মামলা রানীগঞ্জ জগন্নাথ জিউর আখড়ায় আজ থেকে  শুরু সপ্তাহব্যাপী শ্রীমদ্ভাগবত জ্ঞানযজ্ঞ অনুষ্ঠান  ট্রাম্প প্রশাসনের আপিল, আটকে যাচ্ছে ডিভি লটারি চালুর আদেশ? সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের চেষ্টা করছি: তথ্যমন্ত্রী তাহিরপুরে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০ আল্লাহ ব্যতীত কারো মুখাপেক্ষী হওয়া কাম্য নয় জগন্নাথপুরের রাজু এবার বিশ্বমঞ্চে: অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে দেশের হয়ে আজারবাইজান যাত্রা প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে জগন্নাথপুরে শান্তিপূর্ণভাবে শেষ হলো শারদীয় দুর্গোৎসব যুক্তরাষ্ট্রে ফের ডিভি লটারি: বাংলাদেশিদের জন্য কী খবর

জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১০২ Time View
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় আশানুরূপ ফলাফল অর্জিত হয়নি। বিশেষ করে স্কুল পযার্য়ের তুলনা মাদরাসা শিক্ষায় বড় ধরনের ফল বিপর্যয় ঘটেছে। এবার স্কুল পর্যায়ে পাসের হার ৫৩.৬৮ শতাংশ হলেও মাদরাসায় তা কমে দাঁড়িয়েছে মাত্র ৪৬.৮২ শতাংশে।
আজ সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়,এ বছর উপজেলার ৩০ মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৮৮৭
জন শিক্ষার্থী অংশ নেয়। তারমধ্যে কৃতকার্য হয় ১০১৩ জন।অকৃতকার্য হয়েছেন ৮৭৪ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ২৩ জন শিক্ষার্থী।
অপর দিকে ১৮ টি মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নেয় ৭৮০ জন শিক্ষার্থী।কৃতকার্য হয় ৩৬৬ জন।
অকৃতকার্য ৪১৪ জন। জিপিএ-৫- পেয়েছে ১ জন শিক্ষার্থী।
এদিকে ভোকেশনাল কারিগরি পরীক্ষায় দুইটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৪৩ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৭০ জন। জিপিএ-৫ পেয়েছে একজন।
জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায় জানান, এসএসসি পরীক্ষায়  আশানুরূপ ফলাফল অর্জিত হয়নি। তবে ত্রুটিগুলো কাটিয়ে উঠে আগামীতে শিক্ষার্থীরা আরও ভালো ফলাফল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com