1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬ দলিল সই, সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন ঋতুর পরিবর্তন আল্লাহর অসীম ক্ষমতার এক অনন্য নিদর্শন বাংলাদেশ এখন আর অদক্ষ শ্রমিক বি‌দে‌শে পাঠাবে না : প্রবাসী কল্যাণমন্ত্রী জগন্নাথপুরে সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে ২, আটক চারজন কারাগারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জগন্নাথপুরে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ৩ জগন্নাথপুরে বিদ্যুৎ চুরি করে চলছিল ‘ইজিবাইক গ্যারেজ ও দোকানপাট’, ৩ লাখ ৬১ হাজার টাকা জরিমানা হবিগঞ্জে আইফোন ১১-এর লোভে বন্ধুকে হত্যা লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি এইচএসসির ফল প্রকাশ হবে ৩১ অক্টোবর

সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী

  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১০৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটের জৈন্তাপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে জেসমিন বেগম (২৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামী গোলাম রফিক ওরফে রশিদ (৫২) ও তার প্রথম স্ত্রী রুশনা বেগমকে আটক করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, জৈন্তাপুরের নিজপাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নয়াগাত্তি গ্রামের বাসিন্দা গোলাম রফিক তার দুই স্ত্রীকে নিয়ে একই বাড়িতে বসবাস করতেন। গত কয়েক মাস ধরে তাদের মধ্যে তীব্র পারিবারিক কলহ চলছিল। এরই জেরে মঙ্গলবার দুপুরে গোলাম রফিক ও তার প্রথম স্ত্রী রুশনা বেগমের সঙ্গে দ্বিতীয় স্ত্রী জেসমিন বেগমের ঝগড়া হয়। একপর্যায়ে গোলাম রফিক জেসমিনের পেটে ও মাথায় প্রচণ্ড আঘাত করেন এবং তার মাথার চুল কেটে ফেলেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল ও হাসপাতালে অভিযান চালিয়ে নিহতের স্বামী ও তার প্রথম স্ত্রীকে আটক করে। একই সঙ্গে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, নিহতের শরীরে অমানবিক নির্যাতনের একাধিক চিহ্ন রয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণ থেকে তাকে হত্যা করা হয়েছে বলেই ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আটক দুজনকে পুলিশ হেফাজতে রেখে ঘটনা তদন্ত করা হচ্ছে। সূত্র-এশিয়া পোষ্ট.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com